ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতে দেশটির নিরাপত্তা রক্ষায় নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।পাকিস্তানের আইএসপিআর বলেছে, গত ৬ ও ৭ মে রাতে ভারতের সশস্ত্র বাহিনী একেবারে বিনা উসকানিতে পাকিস্তানের ভূখণ্ডে নির্লজ্জ ও কাপুরুষোচিত হামলা চালিয়েছিল। ভারতীয় বাহিনীর এই হামলার লক্ষ্য ছিল নারী, শিশু ও বৃদ্ধসহ নিরপরাধ বেসামরিক নাগরিক। ওই সময় ভারতীয় বাহিনী পাকিস্তানের ছয়টি স্থানে বিনা উসকানিতে হামলা চালায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘‘মাতৃভূমির প্রতি অপরিসীম সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে দেশরক্ষায় সৈন্যরা নিজেদের প্রাণ দিয়েছেন। আজ আরও দু’জন সাহসী সৈন্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মোট নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা বলেছে, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত ৭৮ সদস্য আহত হয়েছেন। এই সদস্যরা দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত হয়েছেন। বর্তমানে তারা পাকিস্তানের সামরিক বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ভারতের হামলায় পাকিস্তানে নারী-শিশুসহ ৪০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়া আরও ১২১ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।মঙ্গলবার যে দুজন সৈন্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তাদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। তারা হলেন, পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মোহাম্মদ নাভিদ শহিদ ও পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আয়াজ শহীদ।বিবৃতিতে বলা হয়, ‘‘শহীদদের এই মহান আত্মত্যাগ তাদের সাহসিকতা, দায়িত্ববোধ ও অটুট দেশপ্রেমের চিরন্তন প্রতীক হয়ে থাকবে…। তাদের এই ত্যাগ জাতির সম্মিলিত স্মৃতিতে চিরস্থায়ী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’’গত ৭ মে অপারেশন সিঁদুরের অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ওই দিন অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় বাহিনী।এরপর পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় অন্তত ৭০ বেসামরিক নিহত হয়েছেন। আর ভারতের সেনাবাহিনী বলেছে, গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় সেনাবাহিনীর কামানের গোলা ও আগ্নেয়াস্ত্রের গুলিতে পাকিস্তানি অন্তত ৩৫ থেকে ৪০ সেনাসদস্য নিহত হয়েছেন।পাশাপাশি পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার সময় ভারতের অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বলেছে, আমরা সশস্ত্র বাহিনীর ৫ জন সহকর্মীকে হারিয়েছি। তাদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সূত্র: ডন, এনডিটিভি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির
সারাদেশে কর্মবিরতির ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: মহসিন নাকভি
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: মহসিন নাকভি

নানা আলোচনা আর উৎকণ্ঠার মাঝেই এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) এই ‘ক্লাসিকো’ ম্যাচে পাকিস্তানকে রীতিমতো Read more

সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ
সখীপুরে বেলতলী-বিন্নাখাইড়া কাঁচা রাস্তায় হাঁটাও দায়, দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী-বিন্নাখাইড়া ভায়া বড়বাড়ী তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন Read more

সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মালিকবিহীন ছোট-বড় ৯টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।  বৃহস্পতিবার Read more

সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস
সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১৪ মে) একদিনের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন