টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতির ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- মামুন, মাসুদ, সুরুজ, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন। তারা সবাই আন্তঃজলা ডাকাতদলের সক্রিয় সদস্য। পুলিশ সুপার বলেন, ‘গত ৩ মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে একটি ডাকাতির ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (১৩ মে) ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।তিনি বলেন, ‘তাদের কাছ থেকে ১৪ লাখ টাকার একটি পিকআপ ভ্যান গাড়ি, ১ লাখ ৬০ হাজার টাকার তামার তার, ৫০ হাজার টাকার মেইন তামার তার, ৪০ হাজার টাকার জেনারেটর তামার তার, সাড়ে ৩ হাজার টাকার ১২ ভোল্টের ব্যাটারি ও ৪৪ হাজার টাকার সিসা উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাতারবাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার
মাতারবাড়ি অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের আহ্বান প্রধান উপদেষ্টার

উপকূলীয় অঞ্চলকে দেশের প্রধান উৎপাদন ও রফতানিমুখী মুক্তবাণিজ্য অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে মাতারবাড়ীর মূল অবকাঠামো দ্রুত উন্নয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বটগাছ থেকে ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বটগাছ থেকে ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি পুকুর পাড়ের বটগাছ থেকে মধু হোসেন (২৮) নামের এক ট্রাক ড্রাইভারের ঝুলন্ত মরদেহ Read more

পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বাড়ির উঠানে পাকা রাস্তার পশ্চিম পাশে খেলা করছিল দেড় বছর বয়সী শিশু আল মুনতাসির। খেলার ফাঁকে রাস্তার পূর্ব পাশে এসে Read more

সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন
সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন

 বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাবে সৌদি আরবের স্টক এক্সচেঞ্জ রবিবার (৬ এপ্রিল) দিনের লেনদেন শেষ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে Read more

পিকে-শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল
পিকে-শাকিরার প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল

ফুটবল দুনিয়ায় বয়স কেবল একটি সংখ্যা। এর জীবন্ত প্রমাণ লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন