সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাজা ঢাবির কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে।বুধবার (১৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের জানাজা নামাজ বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এ সময় জানাজায় অংশগ্রহণ করার অনুরোধও জানান তিনি।এরই মধ্যে শাহরিয়ার আলম সাম্যকে হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন, মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং মো. পলাশ সরদার (৩০)।এর আগে, গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সহপাঠীরা। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটায় তাকে মৃত ঘোষণা করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং
বড় ধরনের সহিংস অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়েনি: প্রেস উইং

সম্প্রতি গণমাধ্যমের খবরে ‘এবছর অপরাধ তীব্র হারে বেড়েছে’ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নাগরিকদের মধ্যে ‘ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে’ Read more

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য Read more

শেখ হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা
শেখ হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা

বাংলাদেশে ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেও শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের মাঠে নামতে উসকানি দিয়ে যাচ্ছেন। তার নির্দেশে Read more

নোবিপ্রবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত
নোবিপ্রবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার (২৭ এপ্রিল ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল Read more

হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ
হুমায়ুন ফরীদির ৭৩তম জন্মদিন আজ

মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরীদি। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে।বাংলাদেশের Read more

গাইবান্ধায় বিয়ের প্রলোভনে নৌকায় ধর্ষণ, গ্রেফতার যুবক
গাইবান্ধায় বিয়ের প্রলোভনে নৌকায় ধর্ষণ, গ্রেফতার যুবক

গাইবান্ধার ফুলছড়িতে প্রেমিকাকে নৌকায় করে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সাদিকুল ইসলাম কনক (২৫) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন