‘অপারেশন সিঁদুর’ ঘিরে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্য প্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনাদের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, যারা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল, তাদের ঘরে ঢুকে জবাব দিতে তাদেরই সম্প্রদায়ের এক বোনকে প্লেনে করে পাঠিয়েছিলেন মোদিজি।ইঙ্গিত ছিল কর্নেল সোফিয়া কোরেশির দিকে, যিনি উইং কমান্ডার ব্যোমিকা সিং ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে নিয়মিত প্রেস ব্রিফিং করে ‘অপারেশন সিঁদুর’-এর অগ্রগতি জানিয়েছিলেন।সম্প্রতি রামকুণ্ডা গ্রামে এক জনসভায় বিজয় শাহ বলেন, ওরা আমাদের হিন্দু ভাইদের বিবস্ত্র করে হত্যা করেছিল। মোদিজি তাদের ঘরে ঢুকে জবাব দিয়েছেন। আমাদের বোনেদের বিধবা করেছিল ওরা—মোদিজি তাদেরই এক বোনকে পাঠিয়ে ওদের ‘উলঙ্গ’ করে শিক্ষা দিয়েছেন।এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। কংগ্রেসের মধ্য প্রদেশ সভাপতি জিতু পাতওয়ারি বিষয়টি নিয়ে এক্স-এ ভিডিও শেয়ার করে বলেন, বিজেপির এমন নিচু মানসিকতাকে কি দল সমর্থন করে?কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজয় শাহের মন্তব্যকে ‘অত্যন্ত অপমানজনক, লজ্জাজনক ও অশালীন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, পহেলগামের সন্ত্রাসীরা দেশকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এ দেশ একজোট হয়ে জবাব দিয়েছে। আগে নৌবাহিনীর শহীদ কর্মকর্তার স্ত্রীকে ট্রোল করা হয়েছে, এরপর পররাষ্ট্র সচিবের মেয়েকে হয়রানি, এখন সেনা কর্মকর্তা সোফিয়া কোরেশিকে নিয়ে বিজেপি মন্ত্রীর কদর্য মন্তব্য—এটাই বিজেপি-আরএসএস-এর নারী বিদ্বেষী মানসিকতা।মল্লিকার্জুন খাড়গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার দলের এই মন্ত্রীকে বরখাস্ত করার আহ্বান জানান।তীব্র সমালোচনার মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিজয় শাহ। তিনি বলেছেন, আমার কথা অন্যভাবে দেখবেন না। আপনাদের যেভাবে মনে হচ্ছে তা আমি বলিনি। ওনারা আমাদের বোন, সাহসের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছেন।তবে কংগ্রেসের দাবি, শুধু স্পষ্ট করলেই চলবে না, এ ধরনের মন্তব্য করা একজন মন্ত্রীকে বরখাস্ত করাই উচিত। সূত্র: টাইমস অব ইন্ডিয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোল্যান্ডে যুদ্ধবিমান বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট
পোল্যান্ডে যুদ্ধবিমান বিধ্বস্ত, বেঁচে নেই পাইলট

পোল্যান্ডের রাডোমে বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন একটি পোলিশ এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পোজনানের কাছে Read more

ক্লাব বিশ্বকাপে নাটকীয় রাত: ইন্টার মিলান ও ডর্টমুন্ডের রোমাঞ্চকর জয়
ক্লাব বিশ্বকাপে নাটকীয় রাত: ইন্টার মিলান ও ডর্টমুন্ডের রোমাঞ্চকর জয়

ক্লাব বিশ্বকাপে এক নাটকীয় রাত উপহার পেয়েছে ফুটবল ভক্তরা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ মূহুর্তের নাটকীয় গোলে জয় তুলে নিয়েছে Read more

মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার
মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় আ.লীগ নেতা পিন্টু গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার Read more

এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর: শিক্ষা উপদেষ্টা
এবারের এইচএসসির ফলাফল অস্বস্তিকর: শিক্ষা উপদেষ্টা

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। তবে কী কারণে এইচএসসির ফলাফল খারাপ হয়েছে, আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের Read more

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি Read more

শ্রীপুরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ
শ্রীপুরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মাওনা চৌরাস্তা সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে এলাকাটি পানিতে ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন