জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনের নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।বুধবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন। অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী শাজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু। মামলাগুলোর মধ্যে, আনিসুল হককে ৩ মামলায়, মনিরুল ইসলাম মনুকে তিন মামলায়, আমির হোসেন আমু ২ মামলায়, রাশেদ খানকে ২ মামলায়, হাসানুল হক ইনু ২ মামলায়, জুনাইদ পলককে ২ মামলায়, শাজাহান খানকে ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সব মামলাই জুলাই আন্দোলন কেন্দ্রিক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি
রোববার যেসব এলাকা এড়িয়ে চলতে বললো ডিএমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং Read more

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৮০
২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৩৮০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন। Read more

কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প
কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে Read more

৩ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৯ ভাদ্র ১৪৩২ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আবারও ইনজুরিতে দিবালা
আবারও ইনজুরিতে দিবালা

ইনজুরি থেকে ফিরেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাউলো দিবালা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে রোমার জয়ে গোল-অ্যাসিস্টে অবদান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন