মাদারীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়ে ফেসে গেলেন এক প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর বিভাগীয় অধিদপ্তর থেকে সাত কার্য দিবসের মধ্যে ব্যাখাও চাওয়া হয়েছে অভিযুক্ত শিক্ষক মো. শাহাদাত হোসেনের কাছে।জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ১০৮নং লেবুতলী বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি দিয়ে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও সচিবালয়ের কর্মকান্ডের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। সেখানে তিনি লিখেন প্রাথমিক শিক্ষা বিভাগ দালাল মুক্ত হবে কবে, এই অধিদফতর ও সচিবালয় চলে দালালচক্রের মাধ্যমে। এছাড়া বর্তমান সরকার বিরোধীও নানান ধরনের পোস্ট করেন শাহাদাত হোসেন। বিষয়টি নজরে আসলে জেলা প্রাথমিক শিক্ষা অধিদফতর গত ২৩ মার্চ অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে ব্যাখা পেলে বিষয়টি সন্তোষজনক না হওয়ায় গত ০৬ এপ্রিল ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরে সুপারিশ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে ৫ মে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ আলী রেজা ৭ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত শিক্ষককে নোটিশ দেন। সেখানে বলা হয় সরকারি কর্মকারি বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধিমতে ‘অসদারচরণ’ এর সামিল বিধায় কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখা চাওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় অধিদফতরের দুটি চিঠিতেই অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন তার ভুল স্বীকার স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলার ১০৮নং লেবুতলী বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন বলেন, অসাবধানবশতন ভুলের কারনে ফেসবুকে পোস্ট দেয়া হয়। বিষয়টি নিয়ে ভুল ও ক্ষমা চেয়ে ব্যাখা দিয়েছে জেলা অফিস ও বিভাগীয় অধিদপ্তরে। আশা করি উর্দ্ধতন স্যারেরা আমাকে মাফ করে দিবেন। আর আগামীতে এমন কর্মকান্ড আমি করবোও না।মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সরকারি বেতনভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে প্রধান শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুকে এভাবে সরকারের বিরুদ্ধে লিখতে পারেন না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কার্যালয়ে সুপারিশ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বিভাগীয় অফিস থেকে উর্দ্ধতন কর্মকর্তারা নিবেন। তবে, জেলা অফিস থেকে প্রাপ্ত জবাবে শাহাদাত হোসেন তার ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩

বরগুনার আমতলীতে চোরাই ছাগলসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হাট এলাকা থেকে Read more

ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

ইরানে আক্রমণ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের Read more

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ১৯১ জন কাউন্সিলরের চূড়ান্ত ভোটার তালিকা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। Read more

মেয়েকে নিতে এসে নিখোঁজ মা, পাওয়া গেল পোড়া এনআইডি
মেয়েকে নিতে এসে নিখোঁজ মা, পাওয়া গেল পোড়া এনআইডি

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসমাউল ইসলাম জায়রাকে নিতে এসে নিখোঁজ রয়েছেন তার মা লামিয়া Read more

নড়াইলে মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে মাদকসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি Read more

আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম
আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন