অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন মোদি।মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়। নরেন্দ্র মোদি বলেন, ‘পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেই এগুলো কেবল স্থগিত করা হয়েছে।’তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা পাকিস্তানের প্রতিটি পদক্ষেপ এই মানদণ্ডে পরিমাপ করব যে পাকিস্তান ভবিষ্যতে কী ধরনের মনোভাব গ্রহণ করবে। যদি পাকিস্তান পিছু হটে বা বিভ্রান্ত করে, আমি আবারও বলছি, আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি।’২২ মিনিটের ভাষণে নরেন্দ্র  মোদি ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা যে পাকিস্তানের কল্পনার বাইরে ছিল তার একটি সারসংক্ষেপ তুলে ধরেন।ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি, বরং তাদের মনোবলও ভেঙে দিয়েছে।’ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিকে (সেনা সদর দফতর) আরেকটি সতর্কবার্তায় মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর কেবল একটি অভিযান নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের নীতিতে একটি মতবাদগত পরিবর্তন।’তিনি আরও বলেন, ‘অপারেশন সিঁদুর নতুন স্বাভাবিক (নিউ নরমাল) ঘটনা। যেখানেই সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানেই ভারত আক্রমণ করবে এবং আমাদের দেশে আক্রমণ করা হলে তার জবাব জোরালোভাবে দেবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই নৌকা শ্রমিক  নিখোঁজ। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ ডুবুরি Read more

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক

সৌদি আরবে মারামারির জের ধরে হবিগঞ্জের মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। Read more

রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল

অনেকেই আছেন যারা শত চেষ্টা করেও রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বিছানায় লম্বা সময় শুয়ে থাকলেও ঘুম আসে না, অথবা Read more

সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!
সখীপুরে এক রাতে ছয়টি গরু চুরি!

টাঙ্গাইলের সখীপুরে এক রাতে তিন বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়েছে। গতকাল (৪ আগস্ট) গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন