আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সোমবার (১২ মে) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠনের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এসব সংগঠনের কোনো কার্যক্রমই পরিচালনা করা যাবে না।আওয়ামী লীগের ৭টি সহযোগী ও ৩টি ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে। যদিও প্রজ্ঞাপনে সংগঠনগুলোর নাম উল্লেখ করা হয়নি। দলটির সহযোগী সংগঠনগুলো হলো—যুবলীগ; স্বেচ্ছাসেবক লীগ; মহিলা আওয়ামী লীগ; যুব মহিলা লীগ; কৃষক লীগ; আওয়ামী আইনজীবী পরিষদ; তাঁতী লীগ;ভ্রাতৃপ্রতিম সংগঠন— বাংলাদেশ ছাত্রলীগ; জাতীয় শ্রমিক লীগ; স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।এর আগে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করেছিল অন্তর্বর্তী সরকার।গত শনিবার (১০ মে) রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়। আন্দোলনের চাপে সরকার জরুরি ভিত্তিতে বৈঠকে বসে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়।এদিন রাত সাড়ে আটটা থেকে পৌনে ১১টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, সাইবার স্পেসসহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকার, যাতে করে ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সংশ্লিষ্ট গোষ্ঠীকে শাস্তির আওতায় আনতে পারে।এইচএএসকে/এমজে

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি
বরিশালে বিচার বিভাগীয় কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

বরিশালে ২ দফা দাবিতে দুই ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।সোমবার (০৫ মে) সকাল সাড়ে Read more

মিরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
মিরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার চাঁদপুর-গোভনীয়া সড়কের বেইলি ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পূর্ব Read more

খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধ মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল Read more

ইসিতে জাতীয় নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু
ইসিতে জাতীয় নির্বাচনের সরঞ্জাম সরবরাহ শুরু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম Read more

আমি গরীব, এটাই আমার দোষ: চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা
আমি গরীব, এটাই আমার দোষ: চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

"আমার একটাই দোষ, আমি গরীব। আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, নিজের ইচ্ছায় জীবন ত্যাগ করলাম” এমনই আর্থিক অসচ্ছলতার কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন