জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র একরামুল হোসেনকে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে মারধরের ১৫ দিন পেরিয়ে গেলেও মেলেনি কোনো প্রতিকার। এতে চরম শঙ্কা আর হতাশায় দিন কাটাচ্ছে একরামুলের পরিবার।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের দায়ের করা অভিযোগে জানা যায়, গত ২৮ এপ্রিল আনিছুর রহমান ও তার ছেলে সিয়াম হোসেন হাতে লাঠি নিয়ে বিদ্যালয়ের তিনতলা ভবনের দশম শ্রেণির কক্ষে প্রবেশ করেন। এরপর একরামুলকে বারান্দায় নিয়ে শরীরের এলোপাতাড়ি মারধর করেন তারা। আহত অবস্থায় শিক্ষকরা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়ে উঠছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা।একরামুলের বাবা আলীফ হোসেন বলেন, আমার ছেলেকে এভাবে পিটিয়ে আহত করা হলেও আজও বিচার পাইনি। আমরা খুবই শঙ্কায় আছি। অভিযুক্ত আনিছুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, ঘটনার অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩
যশোরে নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ২ ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

যশোরে নির্মাণাধীন ৭তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ ওমরাহযাত্রীর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ ওমরাহযাত্রীর

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। নিউজ শনিবার (২৬ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই Read more

মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ
মহাসড়কে সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের Read more

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা Read more

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চেয়েছেন এক মা। সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব Read more

বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন