চুয়াডাঙ্গায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠের ভুট্টো ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করে। আলমগীর হোসেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত শামসুল মন্ডলের ছেলে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান জানান, রবিবার (১১ মে) দুপুরে আলমগীর খড়ি নেওয়ার জন্য কুতুবপুর গ্রামের আদমকুড়ি মাঠে আসেন। এরপর পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। মঙ্গলবার সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে আলমগীরের স্বজনরা লাশ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।তিনি আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্বাভাবিক মৃত্যু না হত্যা জানা যাবে। এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার
সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সব নাগরিককে কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান Read more

নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস
নিবন্ধন পেল লেবার পার্টি, প্রতীক আনারস

আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক Read more

জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির
জাতীয় নির্বাচন নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ : হুমায়ুন কবির

বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার Read more

ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ
ফিলিস্তিন-পাকিস্তানে হামলা: প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় Read more

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে থাকা মারাত্মক ফ্লু থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?

বিশ্বের বিভিন্ন দেশে একটি বিশেষভাবে খারাপ ফ্লু মৌসুম চলছে, যার আংশিক কারণ হলো ভাইরাসের একটি নতুন পরিবর্তিত ধরন। এটি কী Read more

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিজের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. সুজন প্রধান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন