চলতি বছরের হজে অংশ নিতে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪০ হাজার ৬০৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।  হজ কার্যক্রম পরিচালনাকারী হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৬ হাজার ২৫ জন হজযাত্রী। হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১০১টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি  ফ্লাইট পরিচালনা করেছে।   চলতি বছরের হজ কার্যক্রমে এ পর্যন্ত মোট ৮৬ হাজার ৪৪৭ জন হজযাত্রীকে ভিসা প্রদান করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ১০০ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৯ শতাংশ ভিসা ইস্যু হয়েছে বলে জানা গেছে ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিসের হেল্প ডেস্ক সূত্রে।এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন। সর্বশেষ শনিবার নীলফামারী সদর উপজেলার মোহাম্মদ বয়েজ উদ্দিন (৭২) নামের এক হজযাত্রী ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এ বছরের হজ কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যাতে অংশ নেন ৩৯৮ জন হজযাত্রী। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন, চলবে ১০ জুলাই পর্যন্ত। হজ কার্যক্রম পরিচালনায় যুক্ত রয়েছে ৭০টি হজ এজেন্সি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০
সুদানে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারের বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে আধা-সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার আধা-সামরিক বাহিনীর Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারা গেছে।নিহত মজিদ Read more

পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান
পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা Read more

আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা
আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর বর্ধিত সভা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বর্ধিত সভা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ Read more

বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু
বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু

বরিশালের গৌরনদীতে ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন