দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত অঞ্চল। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ৩১ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা টহল জোরদার করেছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে চলছে টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।রবিবার (১২ মে) সকালে সরেজমিনে আখাউড়ার ফকিরমোড়া ও আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, বিজিবির দলবদ্ধ টহল কার্যক্রম চলছে টানা। সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়দের দেওয়া হয়েছে সতর্কতামূলক নির্দেশনা।সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে নিয়মিত সচেতনতামূলক সভাও করছে বিজিবি। স্থানীয়দের সহযোগিতায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।কুড়িপাইকা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ বলেন, দেশের অন্যান্য সীমান্তে পুশইনের খবর শুনে ভয় পেয়েছিলাম, তবে এখন সীমান্তে বিজিবির টহল অনেক বেড়েছে—আমরা নিরাপদ অনুভব করছি।বাউতলা গ্রামের আসিফ মিয়া জানান, আমাদের সীমান্ত দিয়ে এখনো কোনো পুশইন হয়নি। তবে রাতের বেলা যেন চোরাচালান না হয়, সেই দিকে নজর আরও বাড়ানো দরকার।বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবুও সীমান্তে বিজিবির টহল আগের তুলনায় বহুগুণ বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান রোধেও আমরা সম্পূর্ণ তৎপর আছি।তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। যেকোনো সন্দেহজনক চলাফেরা দেখলে বিজিবিকে তাৎক্ষণিক জানানোর অনুরোধ করছি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে যে পথে নেওয়া হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া Read more

ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি
ভালুকায় অভিনব কায়দায় ডাকাতি

ময়মনসিংহের ভালুকায় চেতনানাশক খাইয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা Read more

ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা
ক্রেতা সেজে ৫টি টিয়া পাখি জব্দ, বিক্রেতাকে জেল-জরিমানা

খাগড়াছড়িতে অভিনয় কায়দায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি টিয়া পাখির ছানা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা। রবিবার (১১ মে) দুপুরে জেলার Read more

জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ সহোযোগিতায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।বৃহস্পতিবার (৯ Read more

ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত, আহত ৪৬
ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত, আহত ৪৬

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত Read more

স্বামীকে হাতুড়িপেটার পর স্ত্রীর পেটে লাথি
স্বামীকে হাতুড়িপেটার পর স্ত্রীর পেটে লাথি

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়ায় ইয়াসিন হোসেন (২৮) নামে একজনকে হাতুড়িপেটার পর তার স্ত্রী জিনিয়া খাতুনের (২২) পেটে লাথি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন