পটুয়াখালীর বাউফল উপজেলায় তালগাছ থেকে পড়ে মোঃ সোহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পৌরশহরের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। নিহত সোহান পৌরসভার ৩নং ওয়ার্ডের আনোয়ার জমাদ্দারের ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।নিহতের পরিবার সুত্রে জানা গেছে, সোহান টাকার বিনিময়ে মানুষের গাছ থেকে তাল ও নারকেল পাড়ার পেশায় ছিলেন। সোমবার দুপুরের দিকে ওই ওয়ার্ডের মাওলানা আশরাফ আলীর মাদ্রাসা সংলগ্ন একটি তাল গাছে তাল পাড়তে ওঠেন। এ সময় অসাবধানতা বশত গাছ থেকে পড়ে যান।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান বলেন, মস্তিকে অতিরিক্ত রক্তক্ষনের জন্য তার মৃত্যু হয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।আজ মঙ্গলবার (২৪ Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা

দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অভিযোগটি তার ২০২৪ সালের Read more

ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন।বুধবার (১০ Read more

বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে
বকশীগঞ্জের মহিষের টক দইয়ের কদর এখন সারা দেশে

জামালপুরের বকশীগঞ্জের মানুষের অন্যতম প্রিয় খাবারের তালিকায় সবসময় থাকে টক দই। আর এ টক দইয়ের কদর এখন দেশের সর্বত্র ছড়িয়ে Read more

পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর) লাহোরে তিনি ইন্তেকাল করেন। Read more

যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
যমুনা ও সচিবালয়ের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন