টাঙ্গাইলের মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের ৩টি ষাঁড় গরু চুরি হয়েছে। উপজেলার বহুরিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। রোববার (১১ মে) রাতে মির্জাপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক। এতে করে আতঙ্কে রাত কাটাচ্ছে কৃষক ও খামারিরা।ভুক্তভোগী বহুরিয়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে সোলাইমান সিকদার বলেন, কোরবানির ঈদে বিক্রির জন্য ৩টি ষাঁড় গরু লালন পালন করছিলেন। এছাড়া একটি বকনা বাছুরও আছে। শনিবার সন্ধ্যায় গোয়ালঘরে তালা দিয়ে ঘুমাতে যান। ভোর বেলা উঠে দেখেন তার গোয়ালঘরে বকনা বাছুরটি থাকলেও ৩টি ষাঁড় গরু নেই। ৩টি ষাঁড়ের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা হবে।এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের আজাহার মোল্লার দুই লাখ টাকা মূল্যের ২টি গরু চুরি করে নিয়ে যায়। একই কায়দায় ২০ ডিসেম্বর আনাইতারা ইউনিয়নের আটঘড়ি গ্রামের রবীন্দ্র সরকারের গোয়ালের দরজা ভেঙে ২টি গাভী ও ২টি বাছুর চুরি করে চুরের দলেরা। চলছি বছরের ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বৈষ্ণবপাড়া গ্রামের কৃষক রউফ মিয়ার ২টি গাভী, ২টি বাছুর এবং ১টি ষাঁড়সহ ৫টি গরু চুরি হয়। থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি গরুগুলো। গত ৭ মে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামের ফজলুর রহমানের ১টি দেশি দুগ্ধবতী গাভি ও ১টি বকনা বাছুর চুরি করে চোর চক্ররা। পরে বুধবার রাতেই গাভি-বাছুরসহ এক চোর সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।কৃষক সুলাইমানের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মির্জাপুর থানার নবাগত ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আগে চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ থানায় নতুন যোগদান করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে এক মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
বাঁশখালীতে এক মাস ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

বাঁশখালীতে প্রায় এক মাস ধরে ওয়াহিদুল ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। ওয়াহিদ উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের Read more

গাজায় না খেয়ে দিন পার করছেন প্রতি তিনজনের একজন ফিলিস্তিনি
গাজায় না খেয়ে দিন পার করছেন প্রতি তিনজনের একজন ফিলিস্তিনি

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি তিনজনের একজন ফিলিস্তিন দিন পার করছেন না খেয়ে। সংস্থাটি উপত্যকায় খাদ্য Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি Read more

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(১ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ Read more

রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট
রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদ-উল-আজহা। এবারও ঢাকায় বেশকিছু জায়গায় কুরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে ২ সিটি করপোরেশন। রাজধানীতে Read more

ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে
ইসরায়েলি ১১ কোম্পানিতে নিজেদের বিনিয়োগ বিক্রি করল নরওয়ে

ইসরায়েলি ১১টি কোম্পানিতে করা বিনিয়োগ বিক্রির ঘোষণা দিয়েছে নরওয়ের বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল। সোমবার বিশ্বের বৃহত্তম এই সার্বভৌম সম্পদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন