জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ত্রিশাল। দাবী আদায়ে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। অনতিবিলম্বে দাবী পূরণ না হলে আরও বৃহত কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানান ‘আমরা ত্রিশালবাসী’ নামক সংঘঠনের নেতারা।পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটরিয়মের সামনে একত্রিত হয়ে মহাসড়কে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।ঘোষিত কর্মসূচীতে শিক্ষক, সুশিল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সমাজসহ ত্রিশালের আপামোর জনসাধারণ অংশ গ্রহণ করেন।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদত , অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, সাংবাদিক রুকুনুজ্জামান সরকার রাহাদ, যুবদলনেতা মাহফুজুর রহমান কবীর, তাতীদলনেতা মামুন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারুফ হাসান, মেহেদী হাসান, হাসান সরকারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঘের নেতৃবৃন্দ।বক্তাগণ বলেন, আজকের এই কর্মসূচীতে যদি সরকারের দৃষ্টিতে না আসে তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা করেন।উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা আসলে ফুসে উঠে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল প্রেমিকরা। জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ত্রিশালের নজরুল মঞ্চে পালনের দাবীতে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে ‘আমরা ত্রিশালবাসী’ নামে নজরুল ভক্তরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে মো. আজাদ (২৬) নামের এক যুবক গুরুতর আহত Read more

টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল
টাঙ্গাইলের যৌনপল্লী যেন মাদকের নিরাপদ আশ্রয়স্থল

প্রায় ২শ বছরের পুরনো টাঙ্গাইল পৌর এলাকার কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮শ ঘরে প্রায় পাঁচ শতাধিক   যৌন কর্মীর বসবাস। দেহ Read more

পরীক্ষা শেষের আনন্দ রূপ নিল বিষাদে, এখনো নিখোঁজ চবির দুই শিক্ষার্থী
পরীক্ষা শেষের আনন্দ রূপ নিল বিষাদে, এখনো নিখোঁজ চবির দুই শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা শেষ করে চার বন্ধু মিলে এসেছিলেন কক্সবাজারে। উদ্দেশ্য- সমুদ্রের ঢেউয়ে ডুবে খানিকটা প্রশান্তি খোঁজা। কিন্তু Read more

মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি
মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রে হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির Read more

কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ বুধবার (১৮ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ঈদ-গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন