সিরাজগঞ্জ জেলা বাস, মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম রানা (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।  সে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতী মহল্লার সৈয়দ আলীর ছেলে। এরআগে তাকে বিএনপির নেতাকর্মীরা শ্যামলীপাড়া শ্রমিক ইউনিয়ন এর অফিসে রোববার (১১ মে) সন্ধ্যায় আটকে রেখে পুলিশ কে খবর দেয়।জহুরুল ইসলাম রানা বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় এবং সেসময় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পরিবহন শ্রমিক না হলেও সিরাজগঞ্জ জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেয়। আওয়ামী লীগের সময়ে  জহুরুল ইসলাম রানা আওয়ামী লীগের সাবেক সাংসদ তানভীর ইমামের ঘনিষ্ঠ হওয়ায় উল্লাপাড়া এবং সিরাজগঞ্জ রোডে শ্রমিক ইউনিয়নের নামে বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ উঠেছে। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর জহুরুল ইসলাম রানা বিভিন্ন ছত্রছায়ায় উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সাথে দেখা যায়। নিজেকে বিএনপি হিসেবে প্রতিষ্ঠিত করতে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন এর কার্যক্রম উল্লাপাড়ায় শুরু করেন।বিএনপির প্যানেল থেকে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটিতে সভাপতি হয়েছে উল্লাপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদ পেয়েছেন আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম রানা। এরপর থেকেই বিভিন্নভাবে সমালোচনা শুরু হয়। বিএনপির প্যানেলের এই ১৫ সদস্যের কমিটিতে সবাই বিএনপি থাকলেও গুরুত্বপূর্ণ একটি পদে আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম রানা কিভাবে আসলেন এটি নিয়ে প্রশ্ন বিএনপির নেতাকর্মীদের মাঝে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নসিব আলী জানান জহুরুল ইসলাম রানা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাদের কমিটিতে কিভাবে সাধারণ সম্পাদক পদ পেলেন এমন প্রশ্ন নসিব আলী বলেন হঠাৎ করেই সে সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন বলেন আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম রানা বিগত সময়ে মহাসড়কে শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজির নিয়ন্ত্রণ করতেন। ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর শ্রমিক দল নেতা নজরুল ইসলামের ছত্রছায়ায় বিএনপির প্যানেলে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ওসি তদন্ত নিয়ামুল হক বলেন আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম রানার নামে থানায় নাশকতার মামলা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন
চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন

চিত্রনায়ক জসিমের ছেলে, জনপ্রিয় আন্ডারগ্রাউন্ড ব্যান্ড 'ওনড'–এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন।রবিবার (২৭ জুলাই) বিকেল Read more

ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

‘পিটার হাসের বিবেচনায় নয়, দেশের প্রয়োজনে এলএনজি কেনা হচ্ছে’
‘পিটার হাসের বিবেচনায় নয়, দেশের প্রয়োজনে এলএনজি কেনা হচ্ছে’

কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয় বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ Read more

মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে Read more

পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস
পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস

স্মার্টফোন ছাড়া চলার কথা এখন কল্পনাও করা যায় না। প্রযুক্তির ক্রমাগত অগ্রগতিতে যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে Read more

নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়
নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন অফিসসমূহে ০৭টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ আগস্ট রাত ১১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন