বাংলাদেশের সার্বিক পরিস্থিতে কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় না জড়ানোর জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (১২ মে) নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। এতে তিনি লেখেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়।তিনি লেখেন, এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ— সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।পোস্টে জামায়েতে আমির লেখেন, আশা করি, সকলে বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোন।‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো’ এসময় একটি দোয়াও শেয়ার করেন তিনি। দোয়াটি হলো-حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ (হাসবুনাল্লাহু ওয়া নি‘মাল ওয়াকিল, নি‘মাল মাওলা ওয়া নি‘মান নাসির)।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন Read more

বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত
বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত

২৫ বছর ধরে দখলে থাকা বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠের জমির মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ Read more

‘কিশোরগঞ্জে বড় বড় নেতা ছিল কিন্তু কেউ এলাকার জন্য কাজ করে নাই’
‘কিশোরগঞ্জে বড় বড় নেতা ছিল কিন্তু কেউ এলাকার জন্য কাজ করে নাই’

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গণঅধিকার পরিষদ দেশের মানুষের জন্য কাজ করছে। এই কিশোরগঞ্জে Read more

টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ
টাংগাইল রাজিবদিয়ার ২ কিমি কাঁচা রাস্তায় দুর্ভোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের টাংগাইল রাজিবদিয়ার এলাকার প্রায় ২ কি.মি. কাঁচা রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয় Read more

নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভুয়া তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ এবং যাচাইয়ের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের Read more

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১ হাজারটা সংস্কার করেও কোনো লাভ হবে না, যদি বাংলাদেশের রাজনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন