নাটোরের সিংড়ায় বাংলাদেশে নিষিদ্ধ ভারতে উৎপাদিত ফেনসিডিল সহ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) নামের দুই ভাইকে আটক করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিট। রবিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শেরকোল এলাকা থেকে তাদের ফেনসিডিল সহ আটক করা হয়।এসময় তাদের ব্যবহৃত পাওয়ার ট্রলিতে বিশেষ কায়দায় রাখা ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা।আটককৃত মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপাল নগর দক্ষিণপাড়ার হযরত আলীর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী এর গোয়েন্দা ইউনিটের কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন চাপাইনবাবগঞ্জ থেকে শুরু হয়ে রাজশাহীর তানোর পার হয়ে বাগমারা দিয়ে আত্রাই অতিক্রম করে ফেনসিডিলের একটি চালান আসছে নাটোরের সিংড়ায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের অনুসরণ করে অবশেষে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় ওই পাওয়ার ট্রলি থামানো হয়। পরে মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) এবং শহীদুল ইসলাম ওরফে বাবু ( ২৫) স্বীকারোক্তি অনুযায়ী সেখানে তল্লাশি চালিয়ে পাওয়ার টিলারের টুল বক্সের ভিতর থেকে ৩৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এই ঘটনায় ওই দুইভাইকে আটক ও এ কাজে ব্যবহৃত একটা পাওয়ার ট্রিলার আটক করা হয়।পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলার দায়ের এর পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে
জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার Read more

আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ
আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ

কারিগরি ও উচ্চশিক্ষা নামে স্বতন্ত্র মন্ত্রণালয় এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ছয় দফা দাবিতে সারা দেশের ন্যায় আশুলিয়ার সড়কে বিক্ষোভ Read more

নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ
নেপালে বিক্ষোভের সময় আগুন দেওয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ

নেপালে গত সপ্তাহের গণআন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির সরকার নতুন এ তথ্য জানিয়েছে।গত সোমবার Read more

দুই কানের হেড ফোনই কাল হলো, প্রাণ গেল যুবকের
দুই কানের হেড ফোনই কাল হলো, প্রাণ গেল যুবকের

জামালপুরের সরিষাবাড়ীতে রেললাইনে দাঁড়িয়ে দুই কানে হেড ফোন লাগিয়ে কথা বলার সময় ট্রেনের উপস্থিতি টের না পাওয়াতে ট্রেনের ধাক্কায় মেহেদী Read more

উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে ৩ দিন যাবৎ অনশন করছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় এই রিপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন