বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউনের ঘোষণা দেন।রবিবার (১১ মে) সন্ধ্যা ৮টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে মশাল মিছিল শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা মশাল হাতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।এর আগে দুপুরে শিক্ষক সমাজের উদ্দেশে পাঠানো এক খোলা চিঠির মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সোমবার (১২ মে) থেকে একাডেমিক শাটডাউন কার্যকর হবে। এতে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে, তবে চলমান ফাইনাল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, এর আগেই গত মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। সে অনুযায়ী বর্তমানে প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন।ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিন খান বলেন, “উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আমাদের কর্মসূচি চলমান। আজকের মশাল মিছিল সেই আন্দোলনেরই অংশ। আমরা পূর্বে প্রশাসনিক শাটডাউন দিয়েছি এবং আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন দিচ্ছি। শুধুমাত্র লাইব্রেরি, জরুরি কার্যক্রম ও চলমান ফাইনাল পরীক্ষা ছাড়া সব কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি আরও কঠোর হবে।”অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, “আমরা উপাচার্যের পদত্যাগ চাই। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে যা করণীয়, আমরা তাই করবো। আমাদের নামে বারবার মামলা, জিডি ও ভীতিমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে—যা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এখন আমাদের একমাত্র দাবি উপাচার্যের পদত্যাগ।”মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এমডি শিহাব বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগের শিক্ষার্থীরা আমাদের আন্দোলনে সংহতি জানিয়েছে। আমরা ২৫টি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের কাছে খোলা চিঠি পৌঁছে দিয়েছি যাতে তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সম্মান দেখিয়ে ক্লাস বর্জন করেন। এই আন্দোলন থামবে না যতক্ষণ না উপাচার্য অপসারণ হচ্ছেন।”এসময় উপস্থিত ছিলেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শুজয় শুভ, মার্কেটিং বিভাগের এমডি শিহাব, বাংলা বিভাগের আশিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশী, ইতিহাস বিভাগের মোশাররফ হোসেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাসুম বিল্লাহ, লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ, আইন বিভাগের শহিদুল ইসলাম শাহেদ, এসএম ওয়াহিদুর রহমান, ইংরেজি বিভাগের রাকিন খান ও অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ
কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ

কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয়জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তারা পেশায় সবাই রাজমিস্ত্রী। সাত Read more

আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা
আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ Read more

রোম সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
রোম সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় Read more

চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ
চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাশনের ১২ জন শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন।  সোমবার (০৫ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামিকে
পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে Read more

চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক
চক্ষু স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে কোডেকের সঙ্গে শেবাচিমের সমঝোতা স্মারক

চক্ষু স্বাস্থ্যসেবার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর সাথে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন