ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মো. রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।রবিবার (১১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ২০৪নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান।কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি তানজিল কাজী (দৈনিক বাংলাদেশের খবর, পাবলিকিয়ান টুডে), যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ (বুলেটিন বার্তা), সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হুসাইন (দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম (দ্যা ডেইলি ক্যাম্পাস, একুশে সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ (সময় জার্নাল), কোষাধ্যক্ষ মোঃ আল শাহারিয়া সুইট (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য-১ আবুল খায়ের (ক্যাম্পাস টাইমস), কার্যনির্বাহী সদস্য-২ কায়েস শেখ (দৈনিক আমাদের মাতৃভূমি) ও কার্যনির্বাহী সদস্য-৩ তোফায়েল আহম্মেদ (বাংলাদেশ টাইমস)।ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, সাংবাদিক সমিতি সবসময় ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। মেধা, দক্ষতা আর অনুসন্ধানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রতিবেদনের মধ্যে দিয়ে উন্নয়নের সহযাত্রী হবে এ কমিটি। নতুন কমিটি পূর্বের কমিটির থেকেও ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার
ভারতে পালিয়ে যাওয়া মহিষ, বিজিবির সহায়তায় উদ্ধার

ঈদের দিন সকালে কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ জবাইয়ের ঠিক আগ মুহূর্তে ফেনী নদী পেরিয়ে ভারতের ভূখণ্ডে চলে যায়। প্রায় Read more

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ইতোমধ্যে ব্যর্থতা হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়েছিল লঙ্কানরা। তবে দুর্দান্ত পারফরম্যান্স Read more

ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি
ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি

বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও জারিকারক আব্দুর রহিমের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’
কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’

নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে Read more

পবিত্র কোরআন হাতে লিখে প্রশংসায় ভাসছে ৯ বছরের শিশু
পবিত্র কোরআন হাতে লিখে প্রশংসায় ভাসছে ৯ বছরের শিশু

ভারতের কেরালা রাজ্যের ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ মাদলাজ প্রায় আড়াই বছরের চেষ্টায় পবিত্র কোরআন সম্পূর্ণ নিজ হাতে লিখেছেন। এই Read more

শার্শায় ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি, বিপাকে বোরো চাষিরা
শার্শায় ঘন কুয়াশায় বীজতলার ক্ষতি, বিপাকে বোরো চাষিরা

যশোরের শার্শায় কোল্ড ইনজুরির কারণে বোরো বীজতলা নষ্ট হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে চারা বিবর্ণ হয়ে হলুদ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন