খাগড়াছড়িতে অভিনয় কায়দায় ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি টিয়া পাখির ছানা জব্দ করেছে বন বিভাগের কর্মকর্তারা। রবিবার (১১ মে) দুপুরে জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকা থেকে টিয়া পাখিগুলো জব্দ করা হয়। এ সময় টিয়া পাখি বিক্রেতা মো. হাফিজুর রহমান (৩০) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্যা এলাকার বাসিন্দা। এ সময় আটককৃত ব্যক্তি (টিয়া পাখি বিক্রেতাকে) ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।বন বিভাগের কর্মকর্তারা জানান, একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান, হাজাছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ ও মো. আব্দুল কুদ্দুস বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। এর পর ক্রেতা সেজে ঘটনাস্থলে গিয়ে পাখিগুলো উদ্ধার করেন তারা। পরে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ মোবাইল কোর্ট পরিচালনা করে বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী পাখি বা বন্যপ্রাণী শিকার, ধরা কিংবা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। টিয়া পাখির ছানাগুলোকে বন বিভাগের হেফাজতে দেওয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী
দিনাজপুরে নিরাপদ ঈদযাত্রায় বিরামহীন তৎপরতায় সেনাবাহিনী

পবিত্র ঈদুল ফিতর মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। আর এই আনন্দযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দিনাজপুরের বিরামপুরে অতন্দ্র প্রহরীর Read more

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

কাহারোলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
কাহারোলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।রবিবার (১১ Read more

চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থ বছরের প্রথম ১১৭ দিনে ২৫৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এতে রাজস্ব আয় Read more

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন
‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন

জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।মঙ্গলবার (২০ মে) পৃথক Read more

সরকারি অফিস-ব্যাংক খোলা আজ
সরকারি অফিস-ব্যাংক খোলা আজ

গত শনিবারের পর আজ শনিবারও (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনে সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। আজ ব্যাংকে স্বাভাবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন