চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৭০) গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোলাম মোর্তুজাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ও চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা।পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাঁকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে দর্শনা থানার একটি মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে দর্শনা থানায় নেওয়া হয়। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?
অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?

বিশ্বজুড়ে সংঘাত বা যুদ্ধ বাড়লে সামরিক খরচও বাড়বে। ফলে কার্বন নিঃসরণ আরও বেড়ে যাবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের Read more

সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা
সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী।মঙ্গলবার (২২ জুলাই) Read more

এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন
এবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (১১ এপ্রিল) চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের Read more

২১ মে: নামাজের সময়সূচি
২১ মে: নামাজের সময়সূচি

 আজ বুধবার, ২১ মে ২০২৫ ইংরেজি, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বাংলা, ২২ জিলকদ ১৪৪৬ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: ফারুকী
হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে: ফারুকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য বানানো 'ফ্যাসিস্ট প্রতিকৃতি' আগুনে পুড়ে গেছে। তবে কে বা কারা এই Read more

এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ
এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ দিনের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন