শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। নিহত এবং আহতরা সবাই বৌদ্ধ তীর্থযাত্রী ছিলেন।পুলিশসূত্রে জানা গেছে, বাসটি ছিল সরকারি এবং যাত্রীরা সবাই ছিলেন বৌদ্ধ তীর্থযাত্রী। রোববার ভোরে বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় শহর কুরুনেগালার দিকে রওনা হয়েছিল। পথে পার্বত্য অঞ্চল কোটেমালের পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশের খাদে পড়ে যায় বাসটি।এছাড়া বাসটি তার ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল বলেও জানা গেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, বাসটির মোট যাত্রীধারণ ক্ষমতা ছিল ৫০ জন, কিন্তু দুর্ঘটনার সময় সেখানে মোট যাত্রী ছিলেন প্রায় ৭০ জন।এএফপিকে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দু’টি কারণে দুর্ঘটনা ঘটতে পারে— হয় বাসটিতে ত্রুটি ছিল, অথবা চালক ঘুমিয়ে পড়েছিলেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার সড়ক পরিবহন ব্যবস্থায় নিরাপত্তার গুরুতর অভাব রয়েছে। দেশটিতে প্রতি বছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। সূত্র : এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিএসএফ বদরউদ্দীন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বুধবার (০১ অক্টোবর) বেলা ১১ টার সময় Read more

শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও
শেকৃবি শিক্ষার্থীদের ওপর হামলা, বাজার ও থানা ঘেরাও

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে দোকানদারদের সঙ্গে বাক-বিতণ্ডায় প্রতিবাদ করায় দোকানদারদের হামলার শিকার হন। এ সময় একজন Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

গত কয়েক দিন ধরে সূর্য্যের দেখা মেলেনি। টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এরই মাঝে এ মৌসুমে দেশের সর্ব Read more

ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই
ঈদ উপলক্ষে নড়াইলে ঐতিহ্য বাহী ষাঁড়ের লড়াই

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে তুলতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। রবিবার (২২ মার্চ) বিকেলে নড়াইল সদর উপজেলার বিছালী Read more

ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার তৃতীয় তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক সমুদ্রে ভেনেজুয়েলার নিকটবর্তী এলাকায় একটি তেলবাহী জাহাজের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। রোববার (২১ ডিসেম্বর) এক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন