বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর গ্যাস সিলিন্ডার ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম নির্ধারণ করা থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই গ্যাসের সিলিন্ডার ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৪৫০ টাকা। অনুসন্ধানে এমন তথ্যের সত্যতা পাওয়া গেছে। উল্লাপাড়া পৌর শহরের মেসার্স রহমান স্যানিটারিতে অন্যান্য গ্যাস সিলিন্ডার বিক্রির  পাশাপাশি প্রতিনিয়ত সরকারি গ্যাস সিলিন্ডার (বিপিসি) বিক্রয় করা হয় বলে বিভিন্ন তথ্য থেকে জানা যায়। এর সূত্র ধরে মোবাইলে যোগাযোগ করা হয় মেসার্স রহমান স্যানেটারি এর মালিক জাহাঙ্গীর আলম এর সাথে। তাকে প্রতিবেদক ক্রেতা সেজে কল দেয় সরকারি গ্যাস সিলিন্ডার (বিপিসি) কেনার জন্য। দাম জিজ্ঞেস করলে সে তাকে জানায় ১৪০০ টাকা পাইকারি মূল্য। তবে এটি ভোক্তা পর্যায়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৯০ টাকা। প্রতিবেদক জাহাঙ্গীর আলম এর সাথে মোবাইলে যোগাযোগ করলে বিপিসির ৫ টি গ্যাস সিলিন্ডার  কিনতে চাইলে  তিনি পৌর শহরের কাওয়াক তার গোডাউনে আসতে বলেন। পরে সেখানে গেলে জাহাঙ্গীর আলম সাংবাদিক পরিচয় পেয়ে গ্যাস সিলিন্ডার নেই বলে জানান। এসময় তার সাথে কথা হলে তিনি বলেন বাঘাবাড়ি থেকে তারা সরকারি গ্যাস সিলিন্ডার (বিপিসি) কম দামে কিনে বাজারে অন্য গ্যাস সিলিন্ডারের সমান দামে বিক্রি করছে। বাজারে বিপিসি সিলিন্ডারের চাহিদা রয়েছে কারণ অন্য গ্যাস সিলিন্ডার ১২ কেজি থাকলে বিপিসি সিলিন্ডারে সাড়ে ১২ কোজি পাওয়া যায়। তাই অন্য গ্যাস সিলিন্ডারের চেয়ে এই গ্যাস সিলিন্ডারের ভোক্তারা ব্যবহার করেন। অভিযোগ উঠেছে মেসার্স রহমান স্যানেটারির মালিক আব্দুর রহমান পুরো উল্লাপাড়ায় খুচরা ও পাইকারি মূল্যে দিগুণ দামে সরকারি গ্যাস সিলিন্ডার বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। দীর্ঘদিন যাবৎ এমন কর্মকান্ড পরিচালনা করলেও তিনি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উল্লাপাড়া পৌর বাজারে এক দোকানদার বলেন বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের গ্যাস ভোক্তা পর্যায়ে ৬৯০ টাকা দাম থাকলেও তাদের কিনতে হচ্ছে ১৪৫০ টাকা করে। উল্লাপাড়া রহমান স্যানেটারিতে এই গ্যাস পাওয়া যায় বলে তিনি আরো জানান। উল্লাপাড়ায় বিপিসির গ্যাস সিন্ডিকেট করে রহমান স্যানেটারির মালিক জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকায় পাইকারি ও ভোক্তাদের কাছে বেশি দামে সরবরাহ করছে। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার পরিষদের সহকারী পরিচালক সোহেল শেখ জানান যারা বেশি দামে ক্রয় করেছে অভিযোগ পেলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন কেউ যদি সরকারি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানকে প্রথম দিনই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম: ভারতীয় বিমানবাহিনী প্রধান

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রথম দিনই ভারত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ Read more

ভূঞাপুর হাসপাতালে ছাদ চুইয়ে রোগীর বিছানায় পানি, সীমাহীন দুর্ভোগ
ভূঞাপুর হাসপাতালে ছাদ চুইয়ে রোগীর বিছানায় পানি, সীমাহীন দুর্ভোগ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থা যেন দিনকে দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বছরের পর বছর ধরে চলে আসা অব্যবস্থাপনা, Read more

বাগমারায় উপজেলা পরিষদের অনুষ্ঠানের খাবার খেয়ে ১৫ মুক্তিযোদ্ধা অসুস্থ
বাগমারায় উপজেলা পরিষদের অনুষ্ঠানের খাবার খেয়ে ১৫ মুক্তিযোদ্ধা অসুস্থ

রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার খেয়ে অসুস্থ হয়ে  পড়েছেন বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীরা এমন অভিযোগ  পাওয়া গেছে। Read more

বিভিন্ন ধর্মে কারুনের সম্পদ ও শাস্তির গল্প, যার সিন্দুকের চাবি বহন করত ৩০০ খচ্চর
বিভিন্ন ধর্মে কারুনের সম্পদ ও শাস্তির গল্প, যার সিন্দুকের চাবি বহন করত ৩০০ খচ্চর

ইব্রাহিমীয় ধর্মসমূহে কারুনের সম্পদ এবং শাস্তির কাহিনী বর্ণিত আছে। খ্রিস্টধর্ম ও ইহুদি - উভয়েরই প্রধান ধর্মগ্রন্থে এ ঘটনার উল্লেখ আছে। Read more

দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব
দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ  আব্দুর রব বলেছেন,  বাংলাদেশে জামায়াতে ইসলামী সকল গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করে Read more

প্রেস সচিবের বিরুদ্ধে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
প্রেস সচিবের বিরুদ্ধে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

ভুয়া ফটোকার্ড ব্যবহার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন