বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। এ দিন বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনা–জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। তাঁর জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম ‘বৈশাখী পূর্ণিমা’।বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রোববার (১১ মে) দিনটি সরকারি ছুটি। এ দিনকে ঘিরে বৌদ্ধ সম্প্রদায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো প্রকাশ করবে বিশেষ নিবন্ধ।বুদ্ধভক্তরা ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসাবে পালন করেন। গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি।বৌদ্ধধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। দিনটি উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান এবং ভিক্ষু সংঘকে দানসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর Read more

আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার
আরও খারাপ খবরের জন্য রোহিতকে প্রস্তুত হতে বললেন গাভাস্কার

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আর Read more

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মোংলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন সংলগ্ন জয়মনিঘোল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড Read more

আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮
আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮

পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে সহিংস বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে Read more

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার
নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চায়ের দোকান ও দুই গুদাম ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান ও দুটি গুদামের নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন