সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের প্রশংসা করেছেন।ডনের লাইভ প্রতিবেন অনুসারে, ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের সংযম স্বীকার করেছেন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের দায়িত্বশীল মনোভাবের জন্য প্রশংসা করেছেন।উভয় নেতা টেলিফোনে কথোপকথনের সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী পুনরায় নিশ্চিত করেছেন, পাকিস্তানের সর্বকালের কৌশলগত সহযোগিতামূলক অংশীদার এবং ‘আয়রন ফ্রেনন্ড’ হিসেবে চীন পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বাধীনতা সমুন্নত রাখার ক্ষেত্রে দৃঢ়ভাবে পাশে থাকবে।এক্স-পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, উভয় নেতাই ঘনিষ্ঠ যোগাযোগের গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং আগামী দিনগুলোতে চলমান সমন্বয় বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন।এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দিনভর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল, যার ফলে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। পৃথকঅভাবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই Read more

‘টাহা পাইলে খাই, না পাইলে খাই না’: জাফরের জীবনে পাঁচ টাকার যুদ্ধ
‘টাহা পাইলে খাই, না পাইলে খাই না’: জাফরের জীবনে পাঁচ টাকার যুদ্ধ

'এক কলসি পানি আইন্না দেই, আর হ্যারা আমারে পাঁচ টাহা দেয়... টাহা পাইলে খাই, না পাইলে খাই না।' ঠোঁটের কোণে Read more

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার (২০ বা ২১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর Read more

ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন
ত্রিশালে সবুজ ধান খেতে দুলছে কৃষকের স্বপ্ন

দিগন্তজোড়া ঘন সবুজ ধানের খেত। মৃদু বাতাসে ধানের সবুজ পাতা আর শীষ যেন ঢেউ খেলছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিস্তীর্ণ ফসলের Read more

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (০৯ জুন) রাত Read more

নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা
নবজাতকের গলা কেটে টয়লেটে লাশ লুকিয়ে পালালেন মা

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবজাতকের গলা কেটে হত্যা করেছে জান্নাতুল ফেরদৌস (২২) নামের এক পাষণ্ড মা ও তার স্বজনরা। এরপর বাড়ির পেছনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন