চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি জামায়াত নেতা আব্দুর রহিমের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।আব্দুর রহিম আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত মেসের আলীর ছেলে। হাউসপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি তিনি। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, শনিবার (১০ মে) সকালে আব্দুর রহিম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি কুষ্টিয়া নানদিয়া হারুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্য আলমডাঙ্গা ডাম্বলপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে  তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হয়। বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত
খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ Read more

ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়, সেই বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক
ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়, সেই বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক

যশোরের অভয়নগরে বালিতে পুঁতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর কাছ থেকে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা Read more

পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক
পরের জন্মেও প্রিয়াঙ্কাকে চান নিক

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর হলিউড তারকা নিক জোনাস দম্পতিকে দর্শক ভীষণ পছন্দ করেন। তারা বড় বড় অনুষ্ঠানে ম্যাচিং পোশাকে Read more

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহ।বৃহস্পতিবার (০২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত Read more

আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি
আমতলীতে তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩৫ লাখ টাকার ক্ষতি

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় অবস্থিত মায়ের দোয়া কটন মিলস-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে মিলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিল Read more

নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি
নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

ময়মনসিংহের নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর রবিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন