ধর্ষণ মামলা তুলে নিতে সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের হুমকি এবং মামলা তদন্ত কর্মকর্তার পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে এনে সংবাদ সম্মেলন করেছেন জুবাইয়া ইয়াসমিন নামে এক ভুক্তভোগী তরুণী । একই সঙ্গে তিনি ও তাঁর পরিবারের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।শনিবার (১০ মে) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুবাইয়া ইয়াসমিন জানান, তিনি বরিশালের একটি ট্রেনিং ইনস্টিটিউট থেকে নার্সিং কোর্স শেষ করে বর্তমানে বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে মাতা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করছেন। তার বাবা মৃত। একই এলাকার বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রুহুল আমিন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে প্রতারণার শিকার হয়ে তিনি গত ২২ জানুয়ারি বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নম্বর: জিআর-২৩/২৫)।কিন্তু মামলার চার মাস পেরিয়ে গেলেও থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। বরং ৭ মে রাতে সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে ডেকে নিয়ে গিয়ে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় বলে দাবি করেন ভুক্তভোগী। তিনি বলেন, “সেই রাতে সেখানে থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জেলও উপস্থিত ছিলেন। সাবেক এমপি আমার কোনো কথা না শুনেই বলেন, মামলা তুলে না নিলে সকালে এর ফাইনাল রিপোর্ট দিয়ে দেবেন। এমনকি আমার বিরুদ্ধে টুএলেভেন দেওয়ার হুমকিও দেন।”তিনি অভিযোগ করেন, এর আগেও বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও ২নং ওয়ার্ড সভাপতি শেখ মাহমুদুর রহমান রিমন তাঁর বাড়িতে গিয়ে মামলাটি তুলে নিতে হুমকি দেন। এ অবস্থায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান জুবাইয়া ইয়াসমিন।সংবাদ সম্মেলনে তিনি মাননীয় আইজিপি, বরিশাল রেঞ্জের ডিআইজি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জেলকে প্রত্যাহার এবং হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।তিনি বলেন, “আমি লামিয়ার মতো আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলে, তার সম্পূর্ণ দায় প্রশাসন ও হুমকিদাতা নেতৃবৃন্দকে নিতে হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব
রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব

রাশিয়ার মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ Read more

বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক
বরফ গলছে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের, দিল্লিতে বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি Read more

ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল
ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল

নির্বাচন কমিশনে (ইসি) দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ Read more

নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক
নিজের শততম টেস্টের সামনে দাঁড়িয়ে মুশফিক

বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন শততম টেস্ট। নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়োজিত হতে Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সীমান্ত নাথ (২৪) নামের এক যুবক এবং ইয়াসমিন জুথি (১৯) নামের এক এসএসসি Read more

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

নতুন বছরের প্রথম দিনে মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন