তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান।শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তামিমকে বীর চট্টলার গর্বের সন্তান উল্লেখ করে তারুণ্যের সমাবেশে স্বাগত জানান তিনি। বিকাল থেকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক এ আয়োজন শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তিন অঙ্গসংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা
ওয়াশরুম সংকট ঘিরে বিব্রত বাঙলা কলেজের নারী শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের ৭ নং ভবনে অবস্থিত কলেজটির কেন্দ্রীয় অডিটোরিয়াম, গ্রন্থাগার ও বেশ কয়েকটি বিভাগ। সাপ্তাহিক কর্মদিবসগুলোতে নিয়মিত ক্লাস থাকায় Read more

এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন
এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন

‘দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। Read more

বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর
বিক্রি হচ্ছে পানামার দুটি গুরুত্বপূর্ণ বন্দর

পানামা বন্দর কোম্পানি (পিপিসি) জানিয়েছে, তারা পানামা খালের কাছে পরিচালিত দুটি গুরুত্বপূর্ণ বন্দর বিক্রির জন্য সরকারের সঙ্গ আলোচনা করবে। শুক্রবার Read more

বরিশালে অবরোধকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৩০
বরিশালে অবরোধকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিলের এক দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে অন্তত Read more

সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা
সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন দিক নির্দেশনা দিয়েছে সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। Read more

থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা
থ্রি-এঙ্গেল শিপইয়ার্ড পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

মুন্সীগঞ্জের গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। চলতি বছরের শেষের দিকে নৌযানগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন