সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শনিবার (১০ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোডে যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।এর আগে, গত ২৬ আগস্ট সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকার কথা জানিয়েছিল ডিএমপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ১ কেজি গাঁজাসহ যুবক আটক
বরিশালে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল নগরীতে মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল Read more

সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ
সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কার মেঘ জমেছে বাংলাদেশের ওপর। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের দলকে Read more

এবার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে: পরিকল্পনা উপদেষ্টা
এবার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে: পরিকল্পনা উপদেষ্টা

২০২৫-২৬ অর্থ বছরের যে বাজেট আসছে, এটা শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। বাজেটের ছোট হলেও এবার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে পরিকল্পনা Read more

চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
চাকরির সুযোগ দিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে ‘রিকভারি কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি Read more

নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা
নারী এমপিদের নিয়ে আমির হামজার কটাক্ষের বিচার চাইলেন রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার একটি বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদে বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র Read more

ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন