আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা বাংলাদেশে যেসব স্থানগুলোতে গণজমায়েত হয়েছিল, সেখানে গণ জামায়াতের কর্মসূচি পালন করবে।হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি, ২৫ ঘণ্টা হয়েছে। গতকাল রাত দশটা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এ কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়, কতক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।ইতোমধ্যে আমরা তিন দফা দাবি দিয়েছি। তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে, আওয়ামী লীগের যত সংগঠন সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।আগামী কালকের কর্মসূচি ঘোষণা করার তিনি বলেন, তিন দফার দাবিটা আমাদের, অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকেল তিনটার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। তার সঙ্গে সারা বাংলাদেশ আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে, যে যে পয়েন্টটা আন্দোলন হয়েছে, সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। এই লড়াই বাংলাদেশ পন্থী বনাম ফ্যাসিবাদ পন্থী লড়াই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)

অ্যাশেজের শেষ টেস্ট শুরু আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। আইএল টি-টোয়েন্টি ফাইনালে সাকিবের এমিরেটসের প্রতিপক্ষ ভাইপার্স। আছে প্রিমিয়ার লিগ ও Read more

একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি Read more

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ সোমবার Read more

মেঘনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
মেঘনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কান্দা Read more

নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নড়াইলে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে নিজ ঘর থেকে মাধবী বিশ্বাস (৩১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন