পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির পুলিশের কর্মকর্তারা এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ওয়াল্টন রোডের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কে ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়ে সেখানকার বাসিন্দারা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।  হামলার সাথে সাথে প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। একদিন  পর আজ সকালে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল পাকিস্তানের লাহোরে।এই পরিস্থিতিতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত। এরপরই এই হামলার ঘটনা ঘটে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে ছাগলকাণ্ডে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ৩
মির্জাপুরে ছাগলকাণ্ডে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের মির্জাপুরে আসামির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকা থেকে Read more

‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পাশে দ্যা নিউ গ্রীন লাইফ হাসপাতাল। এখানে বসেই দিনের পর দিন চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিলো Read more

৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে
৩০ বছর পর শিশু জন্ম নিল যে গ্রামে

ইতালির আবরুজো অঞ্চলের মাউন্ট গিরিফালকোর ঢালে অবস্থিত প্রাচীন এক গ্রাম পাগলিয়ারা দেই মার্সি। এই গ্রামে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক Read more

স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ
স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের হিসাবের খাতা প্রায় গুটিয়েই ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই এরই মধ্যে জায়গা নিশ্চিত করে Read more

চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি
চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি

ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের দ্বিতীয় দিনেও পদ্মা নদীতে পড়ে যাওয়া দেড় বছরের শিশু খাদিজা আক্তারের কোনো সন্ধান মেলেনি।রবিবার (২ নভেম্বর) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন