জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এ তথ্য জানিয়ে প্রেস বিফিং করেছে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।বুধবার (৭ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে প্রেস বিফিং এর আয়োজন করে বিএনপি।প্রেস বিফিং এ বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাক জাহিদুল ইসলাম প্রিন্স এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সিনিয়র সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারীকে, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন ছানু সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ও বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, যাদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো। আপনারা জানেন যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিগত সময়ে বিভিন্ন নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদেরকে কেন্দ্রীয় সিধান্তে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে পর দেশের যখন পট পরিবর্তন হয়েছে, বিএনপি যখন সুসংগঠিত হতে যাচ্ছে এখন তাড়া আওয়ামী লীগের কাধে ভর দিয়ে বিএনপির ভিতরে ঢোকার জন্য বিভিন্ন পায়তারা শুরু করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এসময় তিনি বকশীগঞ্জে বহিস্কৃত নেতাদের নামের তালিকা পড়ে শুনান যার মধে প্রথমে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদারকে ২১ মে ২০২৪ ইং তারিখে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফখরুজামান মতিনকে ৯ মার্চ ২০২৪ ইং তারিখে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।উল্লেখ্য গত ৫ মে বকশীগঞ্জের নিজ এলাকায় আসেন সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম। তাকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আমন্ত্রন জানানো হলেও তিনি তা এড়িয়ে যান এবং বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে কয়েকটি জায়গায় পথসভা করেন। এতে দলীয় সকল নেতা কর্মিদের মাঝে হতাশা প্রকাশ পায়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
বিদেশি চলচ্চিত্রে ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা ছবির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ Read more

তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই
তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য Read more

‘যুক্তরাষ্ট্রের চাপে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান’
‘যুক্তরাষ্ট্রের চাপে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান’

যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান। সেই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও Read more

বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য
বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ ইউপি সদস্য

দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন জামায়াত নেতাসহ ৩ জন ইউনিয়ন পরিষদের সদস্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ Read more

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ত্রাণমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: ত্রাণমন্ত্রী

বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন