পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন এলাকায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে উভয়েরই প্রতিবেশী দেশ চীন। দুই প্রতিবেশীকে শান্ত থাকার আহ্বানও জানিয়েছে বেইজিং।বুধবার (৭ মে) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ ইস্যুতে বলেন, “বুধবার ভোররাতে পাকিস্তানে ভারতের সামরিক পদক্ষেপের ঘটনায় চীন গভীরভাবে দুঃখিত এবং উদ্বিগ্ন। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী।”“আমরা ভারত-পাকিস্তানকে শান্তি এবং স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া এবং উভয়কে শান্ত ও সহিংসতা থেকে মুক্ত থাকার আহ্বান জানাচ্ছি।”গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে প্রায় ২ সপ্তাহ পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলার পর বুধবার পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী, মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত, যদিও পাকিস্তান দাবি—ভারতের হামলায় যে নিহত হয়েছে ২৬ জন।অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তান—উভয় দেশের সঙ্গে সীমান্ত রয়েছে চীনের। ২০২০ সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে যুদ্ধও হয়েছিল। সেই সংঘাতে উভয় দেশের বেশ কয়েক জন সেনা আহত এবং নিহত হয়েছিলেন।সূত্র : সিএনএন, আলজাজিরাএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৪

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি Read more

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে Read more

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার মূল্যমানের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার (২৪ জুলাই) Read more

খেলায় কেন রাজনীতি ঢুকছে, প্রশ্ন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের
খেলায় কেন রাজনীতি ঢুকছে, প্রশ্ন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ ছিল ভারত ক্রিকেট বোর্ডের। কলকাতা নাইট রাইডার্স সে নির্দেশনাই পালন করেছে। টাইগার পেসারকে স্কোয়াড থেকে Read more

পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব
পিআর নিয়ে সিদ্ধান্ত নেবে দলগুলোই: প্রেস সচিব

পিআর পদ্ধতি নিয়ে সরকারের কম কথা বলাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পিআর নাকি বিদ্যমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন