নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা। বুধবার (০৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আজকের একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দুই হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪৫ কোটি ৬ লাখ টাকা ব্যয় করা হবে।এ সময় জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়গুলোর প্রসঙ্গে তিনি বলেন, জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভবিষ্যত কি হবে, তা বলতে পারছে না সরকার। সে কারণেই জেলা পর্যায়ের নতুন বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে নতুন করে কোন প্রকল্প হাতে নেবে না সরকার।প্রধান উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা ছাড়াও বুধবারের একনেক সভায় আরও অংশগ্রহণ করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.); শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ; সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
দেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী ৭ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা বাংলাদেশকে গড়ে তুলতেও পারে, আবার ব্যর্থ করতেও পারে বলে জানিয়েছেন Read more

শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে
শহিদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণের পথ খুঁজতে হবে

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী Read more

মাইলস্টোনে ছুটি আরও ৩ দিন বাড়ল
মাইলস্টোনে ছুটি আরও ৩ দিন বাড়ল

তৃতীয় দফায় আরও তিনদিন ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আগামী রবিবার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি।সোমবার (২৮ জুলাই) বিকালে Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল
নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর, মটমুড়া, তেতুলবেড়িয়া ও বামন্দী ইউনিয়নের পশু পালনকারী ও খামারীদের কষ্ট লাঘবের জন্য নির্মিত হয়েছিল বামন্দী পশু Read more

কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ
কাঁচামাল হাটে মসজিদ নির্মাণে যশোরের ডিসি-ইউএনওসহ ৮ জনকে শোকজ

যশোরের চৌগাছা কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণের অভিযোগে যশোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আটজনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন