পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে ‘বিষবায়ু’ নামের এই মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হলো যানবাহনের কালো ধোঁয়া। এ ধোঁয়া শুধু পরিবেশ নয়, মানুষের জীবনকেও হুমকির মুখে ফেলছে। তাই নাগরিকদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।তিনি জানান, ‘বিষবায়ু’ ক্যাম্পেইনের আওতায় রাজধানীর বিভিন্ন সড়কে পৃথক সাইকেল লেনের দাবিতে নাগরিক মতামত সংগ্রহ করা হবে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় সাইকেল লেন চিহ্নিত করার কাজও শুরু হবে।আর এন পাল আরও বলেন, আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠুক ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দুরন্ত কেবল বাইসাইকেল বিক্রি করছে না, আমরা চাই মানুষের জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনতে।আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম জানান, ক্যাম্পেইনের অংশ হিসেবে শিগগিরই ‘দুরন্ত বাংলাদেশ’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এ অ্যাপ ব্যবহারকারীরা সাইকেল চালানোর মাধ্যমে ‘কার্বন ক্রেডিট’ অর্জন করবেন। পরে এ ক্রেডিট ব্যবহার করে দুরন্তের বিভিন্ন পণ্য ও সেবায় ছাড় পাওয়া যাবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

অটোগ্যাসের দামও বাড়ল
অটোগ্যাসের দামও বাড়ল

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়েছে Read more

‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের Read more

পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে
পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর Read more

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হাসান মাসুদ

জনপ্রিয় অভিনয়শিল্পী হাসান মাসুদ স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে Read more

‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন