মুন্সীগঞ্জে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসন ফাতেমা তুল জান্নাত। এ সময় ‘সি’ ক্যাটাগরিতে আহত সদর উপজেলার ১০৫ জনকে ১ কোটি ৫ লাখ টাকার চেক তুলে দেন তিনি।এ সময় জেলা প্রশাসক বলেন, যতবারই জুলাই যোদ্ধাগণের সাথে একত্রিত হই প্রতিবারই নতুন করে শক্তি পাই। প্রশাসন-সাংবাদিক প্রত্যেকেই আপনাদের দেখে সঠিকভাবে কাজ করার আগ্রহ পাই। যাদের দেশ নিয়ে ভাবার কথা নয়, তাদেরকেও নামতে হয়েছিল। এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি আপনাদের জন্য একটি সম্মাননা।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. জসীমউদ্দীন ভূইয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট
হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেই সঙ্গে হামের Read more

মারধরের ১২ দিন পর সাবেক প্রতিমন্ত্রীর চাচাতো ভাইয়ের মৃত্যু
মারধরের ১২ দিন পর সাবেক প্রতিমন্ত্রীর চাচাতো ভাইয়ের মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় মারধরের ১২ দিন পর মফিজুল ইসলাম টুলু (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে Read more

সাহসী সাংবাদিকের সম্মাননা পেলেন সময়ের কন্ঠস্বরের অভিষেক মল্লিক
সাহসী সাংবাদিকের সম্মাননা পেলেন সময়ের কন্ঠস্বরের অভিষেক মল্লিক

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ২৪শে গণ-অভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় জুলাইয়ে সাহসী সাংবাদিক Read more

১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি
১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি

আগামী জাতীয় নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ Read more

পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার
পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার

ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয়ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন