জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই ঘটনার জের ধরে দুই দেশের মধ্যে এবার সামরিক সংঘাতে গড়িয়েছে। মঙ্গলবার (০৬ মে) মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে মোট ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।ভারত-পাকিস্তানের এই সংঘাতের আঁচ লেগেছে ক্রিকেট জগতেও। দুই দেশেই এখন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, যেখানে বিভিন্ন দেশের নামকরা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) আছেন অনেক বিদেশী ক্রিকেটার, যাদের মধ্যে আছেন বাংলাদেশের দুই উদীয়মান বোলার নাহিদ রানা ও রিশাদ খান।পিএসএলে নাহিদ খেলছেন পেশোয়ার জালমির হয়ে এবং রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে। গ্রুপ পর্বে তাদের দলের এখনও যথাক্রমে ২টি ও ১টি করে ম্যাচ বাকি। যদি তাদের দল প্লে-অফে জায়গা করে নিতে পারে, তাহলে তাদের পাকিস্তানে থাকার মেয়াদ আরও বাড়বে। প্লে-অফ এবং ফাইনাল খেলা সাপেক্ষে তাদেরকে পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। এমন উত্তপ্ত পরিস্থিতিতে এই দুই টাইগার ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা।এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা ইতোমধ্যেই পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষের কাছে নাহিদ ও রিশাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে। যদিও এখন পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়নি। তবে বিসিবি স্পষ্ট জানিয়েছে, যদি পরিস্থিতির আরও অবনতি হয় এবং তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়ে তাহলে যেকোনো মুহূর্তে তাদের পিএসএল অসমাপ্ত রেখেই দেশে ফিরিয়ে আনা হবে। উদ্ভূত পরিস্থিতিতে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সামনের দিনগুলোতে পরিস্থিতির ওপর।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের Read more

রাজধানীতে প্রশিক্ষণ নেওয়া আ.লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীতে প্রশিক্ষণ নেওয়া আ.লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতে বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় মোট ২৬ জনকে Read more

গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা
গৌরনদীতে সড়ক ধসে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে সড়ক ধসের কারণে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী Read more

মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে
সৌহার্দ পরিবহণের ৮ যাত্রীর পরিচয় মিলেছে

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে সৌহার্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে চালক হেলপারসহ অন্তত ৫০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন