দক্ষিণ এশিয়ায় কোনো ধরনের সংঘাত চায় না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ চায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক।আজ মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ নিয়ে পরররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা যা ঘটেছে, আর পাকিস্তান কি কি পদক্ষেপ নিয়েছে, সেটি অবহিত করার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। তবে আমার কাছে তিনি কোনো সহযোগিতা চাননি। বাংলাদেশ চায় যে শান্তি বজায় থাকুক। উত্তেজনা প্রশমনে যাতে ব্যবস্থা নেওয়া হয়। উত্তেজনা বাড়তে পারে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে, এটাই বাংলাদেশের প্রত্যাশা। বাংলাদেশ চায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক। এমন সময় ঢাকার বার্তা দিল্লিকে দেওয়া হবে কি না- উত্তরে তিনি বলেন, দিল্লি যদি ঢাকার কাছে জানতে চায়, তাহলে ঢাকা একই কথা বলবে। তবে আগ বাড়িয়ে কিছু বলবে না ঢাকা। ইসলামাবাদ থেকে যেহেতু ফোন এসেছে, তাই জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ শান্তি চায়, আমরা চাই না এখানে কোনো সংঘাত হোক। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সকালে ব্রাজিল: খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, সকালে ব্রাজিল: খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল। ম্যাচে Read more

কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে Read more

খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ
খানসামা হাসপাতালে নেই জলাতঙ্ক ভ্যাকসিন, দুর্ভোগে সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় গত এক বছরের বেশি সময় ধরে জলাতঙ্ক (রেবিস) রোগ প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ Read more

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ওয়াশিংটনের Read more

গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি
গণঅভ্যুত্থান দিবসে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল র‍্যালি

ফ্যাসিবাদের পতন ও ফতহে গণভবনের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফতহে গণভবন সাইকেল র‍্যালি অনুষ্ঠিত Read more

এলডিসি থেকে উত্তরণের পথে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
এলডিসি থেকে উত্তরণের পথে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই উত্তরণ মসৃণ করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন