ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমাসহ মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৬ মে) ভোর রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর শিফলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুদ্দিন মোল্লা ওই গ্রামের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।মঙ্গলবার দুপুর ১২টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভোলার চরসামাইয়া ইউনিয়নের চর শিফলী গ্রামে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাইনুদ্দিন মোল্লার বাড়ি তল্লাশি করে ৬টি ককটেল বোমা ও ৫টি দেশিয় অস্ত্র জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংসদ নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা
সংসদ নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই: উপদেষ্টা রিজওয়ানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনি কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু Read more

তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ
তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের গরু হাঁটি থেকে ঢুলিয়ার মোড় যাওয়ার রাস্তার পাশে পুরাতন বিএস কোয়াটারের সামনের রাস্তাটিতে আবর্জনার স্তূপ Read more

জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

গাজীপুরের জয়দেবপুরে ২০১৬ সালে জঙ্গি নাটক সাজিয়ে ৭ যুবক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ Read more

সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা
সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে গতবছর সফলভাবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করেছির বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারবাহিকতায় দ্বিতীয়বারের মোত Read more

বোদায় অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদনে দুই কারখানাকে জরিমানা
বোদায় অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদনে দুই কারখানাকে জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি আইসক্রিম কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন