টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।মঙ্গলবার (০৬ মে) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ তাদেরকে উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২)। মাইজবাড়ি গ্রামের ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব (৩২) এবং মাইজবাড়ি গ্রামের খলিল শেখের ছেলে শহিদ (৭৫)।পুলিশ জানায়, মাদক ক্রয় বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে মাদক পাওয়া যায়। পরে ৩ জনকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ৫শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।স্থানীয়রা জানান, এরা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ারচালা এলাকায় 'সিয়াম ফিসারিজ' নামক একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ঘটনায় খামারের ম্যানেজার Read more

এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত
এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত

জম্মু-কাশ্মীর হামলার ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির Read more

মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত-২
মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত-২

মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Read more

কক্সবাজারে ঘরে বসেই হবে থানায় জিডি
কক্সবাজারে ঘরে বসেই হবে থানায় জিডি

এখন থেকে কক্সবাজারে বসবাসরত নাগরিকদের সাধারণ ডায়েরি (জিডি) করতে আর থানায় ছুটতে হবে না। ঘরে বসেই, দিনে কিংবা রাতে, এমনকি Read more

স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন
স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন