দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় তাকে বহন করা ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরপর বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ উঠবেন তিনি।খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে ঢাকায় বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সড়কের এক পাশে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে দলীয় ও জাতীয় পতাকা হাতে স্বাগত জানানোর নির্দেশনা দেয়া হয়েছে।এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।  সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দর এলাকা থেকে গুলশান পর্যন্ত—পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি রয়েছে দলের নেতা-কর্মীরা। ইতোমধ্যে, দলের নেতাকর্মীরা দেশের পতাকা, বিএনপির পতাকা, ব্যানার, ফেস্টুনসহ দিচ্ছেন স্লোগান।এছাড়াও চেয়ারপারসনকে অভিনন্দন জানানোর জন্য চলছে মোটরসাইকেলের শোডাউন। বিভিন্ন স্লোগান মুখরিত বিমানবন্দর এলাকা।জানা গেছে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করছে বিমানবন্দর থেকে লো মেরিডিয়েন হোটেল পর্যন্ত এলাকায়। ছাত্রদল অবস্থান করছে লো মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায়। যুবদল অবস্থান করছে খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন পর্যন্ত এলাকায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করছে হোটেল র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায়। স্বেচ্ছাসেবক দল অবস্থান করছে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এলাকায়। কৃষক দল অবস্থান করছে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত এলাকায়। শ্রমিক দল অবস্থান করছে কাকলী মোড় থেকে বনানীর শেরাটন হোটেল পর্যন্ত এলাকায়। ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল অবস্থান করছে শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত এলাকায়। পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করছে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত এলাকায়। মহিলা দল অবস্থান করছে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত এলাকায়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে রিয়াজ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর Read more

সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়
সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিলল কুষ্টিয়ায়

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকা দামের গাড়িটি ঝিনাইদহ-৪ Read more

পাকুন্দিয়ায় এক রাতে ৬ গরু চুরি, আতঙ্কে কৃষকরা
পাকুন্দিয়ায় এক রাতে ৬ গরু চুরি, আতঙ্কে কৃষকরা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় Read more

কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী
কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই: বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন