যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।খালেজা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করছেন তারা। দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেন নেতাকর্মীরা।  এর আগে লন্ডন সময় সোমবার (৫ মে) দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। ১৭ বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেয়া ছিল আবেগের। বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজার হাজার প্রবাসী নেতাকর্মী। স্লোগান দিয়ে প্রাণঢালা শুভেচ্ছা জানান। প্রবাসী বাংলাদেশিদের বিদায়ী অভ্যর্ত্থনায় সিক্ত হন বেগম জিয়া। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে হাস্যোজ্জ্বল মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন। সেইসঙ্গে নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখতে বলেন বেগম জিয়া।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্নায়ু চাপেই ভরাডুবি, দায় স্বীকার করলেন জ্যোতি
স্নায়ু চাপেই ভরাডুবি, দায় স্বীকার করলেন জ্যোতি

আইসিসি নারী বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি Read more

হাজিরা শেষে ফের গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান নবী
হাজিরা শেষে ফের গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান নবী

কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরী আদালতে হাজিরা দিতে এসে ফের গ্রেপ্তার Read more

আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে
আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে Read more

মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১০
মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১০

রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা করেছে মাদক কারবারীরা। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ৩ নারীসহ ১০ Read more

বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবো: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করবো: তারেক রহমান

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন (আইসিপিপিইডি) অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে Read more

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন