চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে শিল্প কারখানার অবকাঠামো। ফলে এলাকাজুড়ে দেখা দিয়েছে পরিবেশগত বিপর্যয়ের শঙ্কা।পাহাড় কাটা নিষিদ্ধ থাকলেও কেইপিজেড কর্তৃপক্ষ নিয়ম তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে পাহাড় কেটে চলছে সমতলকরণ কাজ। এই অব্যবস্থাপনার ফলে সম্প্রতি ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। গত ১ মে সকালে পাহাড় ধসে ঘটনাস্থলে নিহত হয় দুই শিশু। আহত হয় আরও দুজন।এ ঘটনায় কেইপিজেডের বেপরোয়া পাহাড় কাটাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এসব সংবাদে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ বলে মন্তব্য করেন কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান।এক সাংবাদিক পাহাড় কাটার বিষয়ে বক্তব্য জানতে এজিএম মুশফিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “কেইপিজেড একটি আন্তর্জাতিক মানের শিল্প প্রতিষ্ঠান। এখানে আমি ৩০ বছর ধরে কাজ করছি। আনোয়ারায় ৪০ বছর আগেও কোনো পাহাড় ছিল না, সব ছিল টিলা। এই টিলা কেটে সমতল করা হচ্ছে। একদল সাংবাদিক অহেতুক বিষয় নিয়ে রিপোর্ট করছে— এটা হলুদ সাংবাদিকতা।”সাংবাদিকদের সম্পর্কে এমন অবমাননাকর মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন আনোয়ারা উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা। তাঁদের মতে, জনস্বার্থে প্রতিবেদন করাই সাংবাদিকদের দায়িত্ব। একটি শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা যদি সত্য প্রকাশের চেষ্টাকে ‘হলুদ সাংবাদিকতা’ বলেন, তবে তা শুধুমাত্র পেশাগত অসম্মানই নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি।পরিস্থিতি সম্পর্কে আরও জানতে সহকারী মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমানকে আবারও ফোন করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন।এদিকে স্থানীয়রা অভিযোগ করছেন, কেইপিজেড কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই প্রশাসনের নাকের ডগায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করছে, অথচ এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা পাহাড় কাটা বন্ধ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পৃথক মামলায় মমতাজকে ৬ দিনের রিমান্ডে
পৃথক মামলায় মমতাজকে ৬ দিনের রিমান্ডে

মানিকগঞ্জের আলাদা ২ মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।মানিকগঞ্জের আদালতের Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের Read more

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল
সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না: উপদেষ্টা ফাওজুল

পবিত্র ঈদুল আজহায় দেশের সড়ক ও মহাসড়কের ওপর কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের Read more

প্রেম করে বিয়ে, যুবককে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ
প্রেম করে বিয়ে, যুবককে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ

যশোরে প্রেম করে বিয়ে করার জেরে পারভেজ হোসেন (৩৫) নামে এক যুবককে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ Read more

কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তা নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর Read more

কাশ্মীর উত্তেজনায় ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের
কাশ্মীর উত্তেজনায় ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান চীনের

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। হামলাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন