বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সোমবার (লন্ডন সময় বিকেল ৪টা ১০ মিনিটে) কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। তার প্রত্যাবর্তনের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে।এদিকে খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের প্রতি জরুরি বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। তিনি লেখেন, কাতারের আমিরের পাঠানো ‘রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে’ করে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া দেশে পৌঁছাবেন। একই সময় এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার উদ্দেশে বের হবে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের প্রতি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ জানাচ্ছি, কিন্তু সড়কে যেন কেউ না নামেন।তিনি আরও লেখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অনুরোধ করছি— কেউ যাতে সড়কে না নামতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।উল্লেখ্য, লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তাঁর দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার আগে সোমবার লন্ডন সময় বিকেল সাড়ে ৪টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।মাঝপথে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘণ্টার বিরতি থাকবে, যেখানে এয়ার অ্যাম্বুলেন্সটিতে জ্বালানি নেওয়া হবে। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত
জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ Read more

বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু

বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলী মারমা পাড়ায় রাতের বেলায় কাকড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ম্রো সম্প্রদায়ের এক শিশু। রবিবার Read more

রাজধানীর শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ব্রয়লকর বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি Read more

গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা

গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’রবৃহস্পতিবার (১ জানুয়ারি) তারা এই ঘোষণা Read more

ফের মেসির জোড়া গোল, এমএলএসে রেকর্ড গড়ে মায়ামির জয়
ফের মেসির জোড়া গোল, এমএলএসে রেকর্ড গড়ে মায়ামির জয়

লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে চলছে ইন্টার মায়ামির জয়রথ। রোববার (১৩ জুলাই) ভোরে ন্যাশভিল এসসি’র বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিতে Read more

আজ ১৬ মার্চ, জেনে নিন আপনার রাশিফল
আজ ১৬ মার্চ, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন