আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ২১ মে থেকে। ওই দিন ৩১ মের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। এবারের ঈদ যাত্রায় ঘরে ফেরা মানুষের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। রেলওয়ের পূর্বাঞ্চল থেকে এসব তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা (ডেপুটি সিওপিএস) তারেক মুহম্মদ ইমরান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ বা ৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার কথা রয়েছে।রেলওয়ের তথ্য মতে, এবারের ঈদুল আজহায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে এক জোড়া, জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। আর শোলাকিয়া ঈদ স্পেশাল (৫-৬) চলাচল করবে ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে। আর ময়মনসিংহ-কিশোরগঞ্জে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল (৭-৮)।কোরবানি পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল-১ দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে আগামী ২ জুন বিকেল ৫টায়। ৩ জুনও আরেকটি স্পেশাল ট্রেন এই রুটে চলাচল করবে। আর ক্যাটেল স্পেশাল-২ ইসলামপুর বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ২ জুন বেলা ৩টা ৪০ মিনিটে।এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হচ্ছে ২১ মে। ওই দিন ৩১ মের ট্রেনগুলোর টিকিট বিক্রি করা হবে। পরদিন ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি করা হবে ২ জুনের। ৩ জুনের টিকিট সংগ্রহ করা যাবে ২৪ মে। ২৫ মে ৪ জুনের টিকিট ছাড়া হবে। ২৬ মে ও ২৭ মে দেওয়া হবে যথাক্রমে ৫ ও ৬ জুনের টিকিট।গতবারের মতো এবারও যাত্রীদের টিকিট ক্রয়প্রক্রিয়া সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট বেলা ২টা থেকে ইস্যু করা হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ ১ বার করে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ
বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ

বাঁশখালীতে বিএনপি নেতার সহযোগিতায় ছরওয়ার আলম নামের এক দিনমজুরের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। দখল করা জায়গায় বর্তমানে স্থাপনা নির্মাণের Read more

৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি
৪ বছরের সম্পর্ক ভেঙে গেছে, কাঁদছেন অভিনেত্রী সামিরা মাহি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। প্রেমিক সাদাত শাফি Read more

৩ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৩ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৯ ভাদ্র ১৪৩২ বাংলা, ৯ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের
মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের

ইসরাইলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে Read more

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন