গাজার দক্ষিণাঞ্চল রাফাতে অভিযান চালাতে গিয়ে টানেলের মধ্যে পেতে রাখা বোমার আঘাতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার (৩ মে) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরায়েলনিহত দুই সেনা হলেন- ক্যাপ্টেন নোয়াম রাভিড (২৩) এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরর (২০)। তারা দুজনেই এলিট ফোর্স ইয়াহালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে কাজ করত। আইডিএফ’র প্রাথমিক তদন্ত অনুযায়ী, ইয়াহালম সেনারা গোলানি ব্রিগেডের অধীনে কাজ করছিল। একটি ভবনের ভিতরে সুড়ঙ্গের প্রবেশপথ স্ক্যান করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটলে তারা আহত হয়। এ নিয়ে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা হামলায় ৪১৬ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। ফলে হামাসের সঙ্গে প্রায় ১৯ মাসের যুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে তীব্র খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি পণ্যের সংকট হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের দাবি এই অবরোধের মাধ্যমে হামাসকে চাপের মুখে ফেলে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অপহৃত ২৫১ জনের মধ্যে বাকি থাকা ৫৯ জন জিম্মিকে মুক্ত করতে বাধ্য করা। ওই হামলায়  ১ হাজার ২০০ জন নিহত হয়। এরপর থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। এতে গাজায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি
চৌহালীর যমুনার চরে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি

যান্ত্রিকতার এই যুগেও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি। Read more

বাউফলে শিক্ষকের বাড়িতে ডাকাতি
বাউফলে শিক্ষকের বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর বাউফল উপজেলায় সজল হাওলাদার (৫৬) নামে এক কলেজ শিক্ষককের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ মে) দিবাগত রাত তিনটার উপজেলার Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা। আজ শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার Read more

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে Read more

ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির
ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে ৮০০ ফিলিস্তিনির

গাজায় চরম খাদ্যাভাব আর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। ত্রাণ দেওয়ার কথা বলে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি Read more

নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে।    সোমবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন