আমতলীতে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে অনশনে বসেছে কলেজ ছাত্রী। প্রবাসীর ভাই আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে কলেজ ছাত্রীর বিরুদ্ধে।রবিবার (৪ মে) প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে আত্মহত্যার হুমকির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। মামলায় কলেজ পড়ুয়া ঐ ছাত্রীকে আসামি করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। আদালতের বিচারক মো. ইমরান হাসান ইপ্তি মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।   জানা গেছে, আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের স্নাতকোত্তর অধ্যায়নরত এক ছাত্রীর সঙ্গে উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে মহিউদ্দিন বিশ্বাস ১৬ বছর আগে প্রেম করে। তখন প্রেমিক মহিউদ্দিন দশম শ্রেণীতে এবং প্রেমিকা একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত। তাদের প্রেমের সম্পর্ক গত ১৬ বছর ধরে চলে আসছিল। প্রেমিক মহিউদ্দিন তার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন এমন অভিযোগ ওই ছাত্রীর। ২০১৭ সালে প্রেমিক মহিউদ্দিন কুয়েত চলে যান। কুয়েত যাওয়ার পর বেশ কয়েকবার ওই ছাত্রীর  পরিবার তাকে বিয়ে দিতে উদ্যোগ নেয় কিন্তু প্রেমিক মহিউদ্দিন ওই বিয়ে বন্ধ করে দেন। ৮ বছর পর গত ৪ মার্চ তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে। তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবার বেশ ভালো করেই জানেন। গত শুক্রবার সকালে প্রেমিক মহিউদ্দিন প্রেমিকাকে মুঠোফোনে জানিয়ে দেয় তাকে বিয়ে করা সম্ভব নয়। এমন কথায় ওইদিন রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রী প্রবাসী প্রেমিক মহিউদ্দিনের বাড়িতে অনশনে বসেন। শনিবার রাতে মহিউদ্দিন বিশ্বাসের মা নাসিমা বেগম ওই মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঘরে তোলেন। রোববার মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে ওই ছাত্রীকে আসামি করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যার হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলার আসমি ওই ছাত্রী বলেন, আমার জীবন থেকে মহিউদ্দিন ১৬টি বছর নষ্ট করে দিয়েছে। আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিয়েছে কিন্তু মহিউদ্দিন ভেঙে দিয়েছে। আমার সঙ্গে মহিউদ্দিন শারীরিক সম্পর্ক করেছে। এতো কিছুর পর জানতে পারলাম আমার বিরুদ্ধে মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বাদী হয়ে মামলা করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাইমামলার বাদী আল আমিন বিশ্বাস বলেন, আমার ভাই মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেয়ার কথাবর্তা চলছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দেব? তবে আমতলী আদালতে আপনার স্বাক্ষর দিয়ে কে মামলা করেছে এমন প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন।  আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাদী পক্ষের আইনজীবী মো. রেজাউল করিম (রেজা) বলেন,  ওই মেয়েকে আসামি করে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন।  আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে আদালতের কোনো নথিপত্র পাইনি। আদালতের আদেশ মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল
হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল

আগামীকাল বাগেরহাট-৪ সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ ও হরতাল সফলে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে Read more

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ
নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির বাধায় বারবার থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শেষ পর্যন্ত ড্র Read more

বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা
বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা

সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট Read more

অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। Read more

নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ
নাটোরে গাঁজাকাণ্ডে তিন পুলিশ ক্লোজ

নাটোরের বড়াইগ্রামে মাদক মামলায় জব্দ করা গাঁজার পরিমাণ নিয়ে অনিয়মের অভিযোগে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন