দিনাজপুরের হাকিমপুরে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানার সম্বলিত র‌্যালীতে নেতা-কর্মীদের সাথে অংশ নেওয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুজন মিঞাকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে এই ছবি ভাইরাল হওয়ায় গতকাল রবিবার (৪ মে) বেলা ১২টায় উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে তাকে প্রত্যাহার করে দিনাজপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এই সত্যতা নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার মে দিবসে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হিলি স্থলবন্দরের চারমাথা থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল পৌর শাখার উদ্যোগে নেতা-কর্মীরা একটি র‌্যালী বের করেন। র‌্যালীটি হিলি বাসষ্ট্যান্ডের দিকে যাওয়ার সময় ওই র‌্যালীতে হাকিমপুর থানার অফিসার (ওসি) মো. সুজন মিঞা পৌর শ্রমিক দল, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের সাথে অংশ নেন। ওসি মো. সুজন মিঞার একটি রাজনৈতিক দলের ব্যানার সম্বলিত ৩০ সেকেন্ডের র‌্যালীর ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সারাদেশে সমালোচনার ঝড় উঠে। এতে অনেকে ক্ষুব্দ প্রকাশ করে ওসিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সুজন মিঞা মে দিবসে একটি রাজনৈতিক দলের র‌্যালীতে অংশ নেন। তার অংশ নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। তদন্ত সাপেক্ষে তাকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে দিনাজপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।এদিকে আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক জানান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা একটি রাজনৈতিক দলের র‌্যালীতে অংশগ্রহণ করার ছবি ও ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন। সেখানে ওসি পুলিশের পোষাক পরে শ্রমিক দলের র‌্যালীর সামনের সারিতে দলীয় নেতা-কর্মীদের সাথে অংশগ্রহণ করেন। প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা হয়ে তিনি দলীয় ব্যানারে কোন র‌্যালি বা শ্লোগানে থাকতে পারেন না। কিন্তু তিনি সেই কাজটিই করেছেন। সেক্ষেত্রে পেশাদারিত্বের নীতিমালা লঙ্ঘন করেছেন। তাকে প্রত্যাহার করে নেওয়ায় পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।ওসি মো. সুজন মিঞা জানান, হাকিমপুর থানা থেকে তাকে ক্লোজড করা হয়নি। তবে দিনাজপুর অপরাধ বিভাগে বদলী করা হয়েছে। মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলতে বলতে তিনি এক পর্যায়ে মিছিলে প্রবেশ করেন। এটি তার ভুলবশত হয়েছে।জানতে চাইলে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, গতকাল রোববার বেলা ১২টায় ওসি মো. সুজন মিঞা আমার কাছে দায়িত্ব হস্থান্তর করেন। এরপর তিনি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। এবিষয়ে যোগাযোগ করা হলে দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন সাংবাদিকদের জানান, গতকাল রোববার সকালে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শুধু একটি বিষয়ে না, নানা বিষয়ে এমন বদলি হয়ে থাকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যা মামলার অভিযোগপত্রে নারাজী বাদীর
হাদি হত্যা মামলার অভিযোগপত্রে নারাজী বাদীর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে Read more

পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’
পাকিস্তানে মার্কিনিদের সঙ্গে আলোচনায় ইরানের ‘না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির যে উদ্যোগ নিয়েছে পাকিস্তান, তা আপাতভাবে ব্যর্থ হতে চলেছে। কারণ, তেহরান জানিয়েছে— মার্কিন প্রতিনিধিদের Read more

‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড
‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত যুদ্ধে মোদি সরকারকে এমন একটি শিক্ষা দেওয়া হয়েছে, যা তারা কখনো ভুলবে না বলে জানিয়েছেন Read more

এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত
এবার চেনাব নদীর পানি বন্ধ করলো ভারত

জম্মু-কাশ্মীর হামলার ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির Read more

উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা

রাজধানীর উত্তরার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পুলিশ অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। নিয়মিত গ্রেফতার ও মামলার পরেও কয়েক দিনের মধ্যেই জামিনে Read more

শুল্কের চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব: মোদি
শুল্কের চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করব: মোদি

ভারতের ওপর চাপ আরও বাড়তে পারে, কিন্তু আমরা তা সহ্য করে নেবো বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন