ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়।রবিবার (০৪ মে) নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি সভাপতিত্বে ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি শাহনূর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, আব্দুল হাদী, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, আবু কাউছার, সাইফুল ইসলাম রবিন, শফিকুল ইসলাম বাদল, সফর আলী, জামাল হোসেন পান্না,মোমিনুল হক রুবেল,সাকিল আহামেদ রুবেল, মাজেদুল ইসলাম, মনির হোসেন, হেলাল উদ্দিন, আব্বাস উদ্দিন হেলাল, কাউছার আহামেদ, নুরে আলম, মো: আমজাদ হোসেন, এম নুরুল আলম সরকার, সফিউল আলম, ইকরাম হোসেন,এস এম অলিউল্লাহ, আলামিন, মো. হোসাইল ইসলাম।সভায় বক্তারা মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বলেন, সংঘর্ষের দিন মোস্তাক আহমেদ উজ্বল ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করছিলেন। অথচ তাকে মামলার প্রধান আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।উল্লেখ্য, গত ২৯ এপ্রিল নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আজিজ মিয়া নামে এক ব্যাক্তি নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।বক্তারা অবিলম্বে সাংবাদিক উজ্বলের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সত্যের পক্ষে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরখাস্ত রিজওয়ান, নতুন অধিনায়ক আফ্রিদি
বরখাস্ত রিজওয়ান, নতুন অধিনায়ক আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ফিরে পেলেন শাহিন আফ্রিদি। ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন তিনি। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে শাহিন Read more

ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই Read more

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে Read more

৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ওপেনএআই
৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তুমুল প্রতিযোগিতার মধ্যে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের বাজারমূল্যে নতুন রেকর্ড গড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, Read more

এবার অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক
এবার অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, কোম্পানিটি শিগগির উড়ন্ত গাড়ি উন্মোচন করতে পারে।শুক্রবার (৩১ সেপ্টেম্বর) দ্য জো রগান এক্সপেরিয়েন্স Read more

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি
কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, সতর্কতা জারি

উত্তর আমেরিকার দেশ কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন